শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য সুখবর। ব্যস্ত সময়ে ভিড় কমানো এবং নিত্যযাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হতে চলেছে। কারণ, পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন একটি নতুন লোকাল ট্রেন চালু করছে। নতুন হাসনাবাদ–বারাসত লোকাল ট্রেন চালু করা হবে। এছাডা়ও চালু থাকা শিয়ালদা–বারাসত লোকাল ট্রেনকে হাসনাবাদ পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এই পরিষেবাগুলি ১৫ জুন সোমবার থেকে চালু হবে। (Sealdah New Train)
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পরিকাঠামোগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যাত্রীদের চাহিদা ও যাতায়াতের ধরন বিশদভাবে পর্যালোচনা করার পর ডিভিশন যাত্রীদের সুধিধার জন্য এই উদ্যোগটি নিয়েছে। শহরতলির যোগাযোগ ব্যবস্থা আরও জোরদার করতে শিয়ালদা–বারাসত–হাসনাবাদ রুটে একটি অতিরিক্ত নিয়মিত ইএমইউ (EMU) লোকাল ট্রেন চালু করা হচ্ছে। (Sealdah New Train)
টাইম টেবিল (Sealdah New Train) :- ৩৩৩২৮ হাসনাবাদ–বারাসত লোকাল ট্রেনটি হাসনাবাদ থেকে বিকেল ৩টে ২০ মিনিটে ছেড়ে বারাসতে পৌঁছবে বিকেল ৪টে ৩৯ মিনিটে। পাশাপাশি, পূর্ব রেল ৩৩৪৩১ আপ শিয়ালদা–বারাসত লোকাল ট্রেনটির পরিষেবা হাসনাবাদ পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। ৩৩৪৩১ শিয়ালদহ–হাসনাবাদ লোকাল ট্রেনটি যথারীতি শিয়ালদা থেকে সকাল ৮টা ৫৮ এ ছেড়ে হাসনাবাদে পৌঁছবে বেলা ১১টা ৬ মিনিটে।
এর ফলে শহরতলির এই ব্যস্ত রুটে যাতায়াতকারী যাত্রীদের জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং যাতায়াত আরও সুবিধাজনক হয়ে উঠবে। (Sealdah New Train)
আরও পড়ুন :- স্টক মার্কেটে আত্মপ্রকাশেই বাজিমাত স্পেস এক্সের, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়র এলন মাস্ক

