Site icon Hindustan News Point

শঙ্করপুরে নিখোঁজ ট্রলার উদ্ধার, মিলল ৫ মৎস্যজীবীর দেহ; এখনও নিখোঁজ ১০

Shankarpur Missing Trawler

দীর্ঘ ১০ দিনের উৎকণ্ঠার অবসান হলেও মিলল না স্বস্তির খবর। (Shankarpur Missing Trawler) পূর্ব মেদিনীপুরে দিঘার শঙ্করপুর বন্দর থেকে সমুদ্রে মাছ ধরতে নিয়ে নিখোঁজ হওয়া ‘জয় মা কালী’ ট্রলারটি অবশেষে দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূলের কাছে উদ্ধার। ট্রলারে তল্লাশি চালিয়ে ৫ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। এখনও ১০ জন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

জানা গিয়েছে, গত ২ জুলাই শঙ্করপুর মৎস্য বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ‘জয় মা কালী’ ট্রলারটি। সমুদ্রে যাওয়ার পর ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর পুলিশ, কোস্টগার্ড, ভারতীয় নৌবাহিনী, বনদপ্তর এবং মৎস্যজীবী সংগঠনগুলির যৌথ উদ্যোগে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়।

(Shankarpur Missing Trawler) শনিবার থেকে সুন্দরবন টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর চিত্রক ভট্টাচার্য-এর নেতৃত্বে উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়। অভিযানে অংশ নেন রামগঙ্গা রেঞ্জের রেঞ্জার কবীর হোসেন, বনদফতরের আধিকারিক, বনকর্মী এবং সুন্দরবন পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা।

রবিবার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে চুলকাঠির জঙ্গলের কাছে বাঘেরচর এলাকায় উল্টে থাকা অবস্থায় ট্রলারটির সন্ধান মেলে। (Shankarpur Missing Trawler) বনদফতর, গোবর্ধনপুর কোস্টাল থানা, সুন্দরবন পুলিশ, উপকূল রক্ষী বাহিনী এবং স্থানীয় মৎস্যজীবী সংগঠনের যৌথ অভিযানে ট্রলারটি উদ্ধার করে পাথরপ্রতিমার গোবর্ধনপুরের সীতারামপুর ঘাটে নিয়ে আসা হয়।

এরপর (Shankarpur Missing Trawler) ট্রলারে তল্লাশি চালিয়ে একে একে ৫ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়। রামগঙ্গার রেঞ্জারের দাবি, একজনের দেহ ট্রলারের ইঞ্জিনের সঙ্গে আটকে ছিল। এখনও ট্রলারের ভিতরে জমে থাকা জল বের করে তল্লাশি চলছে। প্রশাসনের আশঙ্কা, নিখোঁজ আরও কয়েকজন ট্রলারের ভিতরেই আটকে থাকতে পারেন। জল সম্পূর্ণ বের করার পরই প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে।

ভিয়েতনাম নৌকাডুবির বিভীষিকা, দেশে ফিরে বর্ণনা ভারতীয় পর্যটকদের


Exit mobile version