Site icon Hindustan News Point

ফের ‘SIR’ আতঙ্কে মৃত্যু, শিলিগুড়ির ডাবগ্রাম শোকোস্তব্ধ

InShot 20260106 152919381

‘SIR’ আতঙ্কে যেন মৃত্যু মিছিল লেগেছে রাজ্যে। প্রায় প্রতিদিনই মৃত্যুর খবর আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এবার মৃত্যুর ঘটনা শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার চুনাভাটিতে। এদিন সকালে ওই ব্যক্তির দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। মৃত ব্যাক্তির নাম মহম্মদ খাদেম। পরিবার সূত্রে খবর, ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে আতঙ্কে ছিলেন মহম্মদ খাদেম। সোমবার সন্ধ্যার পর থেকে তার খোঁজ মিলছিল না। মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের লোকেরা। মহম্মদ খাদেমের ছেলে মহম্মদ সাহিদের অভিযোগ, ‘SIR’- এর আতঙ্কে তার বাবার ঘুম উড়ে গিয়েছিলো। সাহিদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় না থাকলেও তাদের নথিপত্র দীর্ঘদিন আগের। দীর্ঘদিন ধরেই তারা ওই এলাকায় বাস করছেন। পরিবারের অন্যান্যদের নাম ভোটার তালিকায় ছিল বলে দাবি মৃতের ছেলের। Hearing হওয়ার পরেও তার বাবা আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বলেই দাবি ছেলের। (SIR)

ঘটনার খবর পেয়ে ছুটে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। কথা বলেন পরিবারের লোকের সঙ্গে। পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। পরে তিনি সাংবাদিকদের জানান, এই নিয়ে জলপাইগুড়ি জেলায় ‘SIR’ এর কারনে মোট সাত জনের মৃত্যু হয়েছে। এর দায় সম্পূর্নভাবে নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে দাবি করেন শিলিগুড়ির মেয়র। (SIR)

‘SIR’ আতঙ্কে বারবার মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন রাজ্য প্রশাসন ।এর জন্য নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় তোলা হয়েছে। (SIR)


Exit mobile version