Site icon Hindustan News Point

Weather Update: ঝড়বৃষ্টির ইঙ্গিত, তাও লাগাম ছাড়াবে গরম! কেমন থাকবে আবহাওয়া?

Weather Update 12

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম। দিন হোক বা রাত, গরম কমার নাম নেই। সকলের মনে একটাই প্রশ্ন, গরম কবে কমবে? পরিস্থিতি যা তাতে দুপুরের দিকে রাস্তাঘাট কার্যত বনধের চেহারা নিচ্ছে। কিন্তু এই গরম থেকে স্বস্তির আশ্বাস নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে এখনই গরম থেকে স্বস্তির কোনও ইঙ্গিত নেই। আগামী এক সপ্তাহ জুড়ে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মাঝেমধ্যে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে। ফলে গরমের পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা অস্বস্তিও বাড়বে। (Weather Update)

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১৯ ও ২০ মে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে এই বৃষ্টি মূলত স্থানীয়ভাবে মেঘ সঞ্চয়ের ফলে তৈরি হওয়া বজ্রগর্ভ পরিস্থিতির কারণেই হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। (Weather Update)

২০ মে-র পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আরও কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে দফায় দফায় বৃষ্টি হতে পারে। যদিও এই বৃষ্টিপাতেও গরম থেকে খুব বেশি স্বস্তি মিলবে না বলেই মত আবহবিদদের। (Weather Update)


Exit mobile version