Site icon Hindustan News Point

Student’s Protest: ‘মক টেস্ট’-এর ফি নিয়ে ক্ষোভ, পথ আবরোধ করে আসানসোলে স্কুল পড়ুয়াদের

protest of students

‘মক টেস্ট’ না দিলে নাকি মিলবে না উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এই ইস্যুকে কেন্দ্র করেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরে উত্তেজনা। পথ অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের।

জি টি রোড সংলগ্ন সেন্ট জোসেফ স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা স্কুল কর্তৃপক্ষের এক সিদ্ধান্তের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পড়ুয়াদের অভিযোগ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে স্কুলের তরফে একটি মক টেস্ট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। মক টেস্টের নাম দেওয়া হয়েছে ‘সেন্টাপ টেস্ট’। ওই পরীক্ষায় অংশ নিতে পড়ুয়াদের কাছ থেকে জনপ্রতি পাঁচ হাজার টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ। Student’s Protest

বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের দাবি, স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন— সেন্টাপ টেস্টের জন্য নির্ধারিত টাকা জমা না দিলে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড আটকে দেওয়া হতে পারে। এই হুমকির বিরুদ্ধেই তারা রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয় পড়ুয়ারা। তাদের বক্তব্য, রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে মক টেস্ট বাধ্যতামূলক নয়। সেই পরিস্থিতিতে তাদের কেন জোর করে এই পরীক্ষায় বসতে বাধ্য করা হচ্ছে এবং অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে—তা নিয়েই প্রশ্ন তুলেছেন তারা।

পড়ুয়াদের এই আন্দোলনের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় জি টি রোডে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, কাউকেই জোর করে সেন্টাপ টেস্ট দিতে বলা হচ্ছে না এবং অ্যাডমিট কার্ড আটকে দেওয়ার মতো কোনও হুমকিও দেওয়া হয়নি। ছাত্রছাত্রীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যদিও একথা মানতে নারাজ আন্দোলনকারীরা। Student’s Protest

অন্যদিকে, স্কুলের হেডমাস্টারে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। এই ঘটনাকে ঘিরে এখন শিক্ষার্থী ও অভিভাবক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Exit mobile version