Site icon Hindustan News Point

West Bengal CM: রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

West Bengal CM

বাংলার নতুন মন্ত্রিসভার ঘোষণা করল বিজেপি নেতৃত্ব। (West Bengal CM) মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো শুভেন্দু অধিকারীর নাম। একইসঙ্গে রাজ্যে দুই উপমুখ্যমন্ত্রী রাখার সিদ্ধান্ত নিয়েছে দল। (West Bengal CM) মুখ্যমন্ত্রী শুভেন্দুর পাশাপাশি উপ মুখ্যমন্ত্রী করা হয়েছে দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল। বিধানসভার স্পিকার করা হয়েছে রাহুল সিনহাকে এবং ডেপুটি স্পিকার হয়েছেন তাপস রায়।

নতুন মন্ত্রিসভায় প্রশাসনিক ও রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে বিজেপি। গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক পরিচিত মুখকে। স্বাস্থ্য দফতরের দায়িত্ব পাচ্ছেন ড. ইন্দ্রনীল খান, শিল্প ও তথ্যপ্রযুক্তি দফতর সামলাবেন অগ্নিমিত্রা পাল। অর্থ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে স্বপন দাশগুপ্তকে। শিক্ষা দফতরের দায়িত্বে থাকছেন শঙ্কর ঘোষ। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব পাচ্ছেন নিশীথ প্রামাণিক। আইন ও সংসদীয় দফতরের দায়িত্বে থাকছেন কৌস্তুভ বাগচী। আবাসন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে রূপা গঙ্গোপাধ্যায়কে।

এছাড়াও নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন অজয় পোদ্দার, দিব্যেন্দু অধিকারী, ধ্রুব সাহা, সজল ঘোষ, রেখা পাত্র, চন্দনা বাউরি, অশোক দিন্দা-সহ একাধিক জয়ী প্রার্থী। বিজেপির দাবি, অভিজ্ঞতা এবং নতুন প্রজন্মের নেতৃত্ব— দুইয়ের সমন্বয়েই তৈরি করা হয়েছে এই মন্ত্রিসভা।

উত্তরবঙ্গ, জঙ্গলমহল, শিল্পাঞ্চল এবং কলকাতার প্রতিনিধিত্বে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নারী নেতৃত্বকেও মন্ত্রিসভায় উল্লেখযোগ্য জায়গা দেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলায় দীর্ঘমেয়াদি সাংগঠনিক ও প্রশাসনিক ভিত্তি তৈরি করতেই এই মন্ত্রিসভা গঠন করেছে বিজেপি নেতৃত্ব। (West Bengal CM)

অন্যদিকে (West Bengal CM) শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই কলকাতায় নিরাপত্তা ও প্রস্তুতি তুঙ্গে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। এছাড়াও বিজেপি শাসিত ও জোট সরকারের মোট ২১ জন মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা। তাঁদের মধ্যে রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, ছত্তিসগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা, মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবদা প্রমুখ।

রাজ্যে নতুন সরকার গঠনের আগে কলকাতায় শাহ, বিমানবন্দরে স্বাগত জানানো হল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে: West Bengal CM: রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Exit mobile version