Site icon Hindustan News Point

বারুইপুরকাণ্ডে ৬ সদস্যের SIT গঠন, দোষীদের শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর

Baruipur Incident

নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে আজ দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। রেল-রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ বাঁধে। বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে আহত হন এক পুলিশ কর্মী। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। বিক্ষোভকারীদের রোষের মুখে পড়ে অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়। বারুইপুরের ঘটনায় খুনের মামলা রুজু হয়েছে। তবে নাবালিকার পরিবার ধর্ষণের অভিযোগ তুললেও সেই সংক্রান্ত মামলা রুজু হয়নি। এখনও পর্যন্ত এই ঘটনায় প্রভাস মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত একজনকে পিটিয়ে মেরে দিয়েছেন স্থানীয়রা। এই ঘটনার তদন্তে নেমে, অ্যাডিশনাল SP-র নেতৃত্বে ৬ সদস্যের SIT গঠন করেছে বারুইপুর জেলা পুলিশ। এ দিন বিকেলে নিহত নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাবালিকার পরিবারকে আগামী মঙ্গলবার ভবানী ভবনে আসার জন্য জানিয়েছেন (Baruipur Incident)।

এই ঘটনার তদন্তে ৬ সদস্যের দলের একটি SIT গঠন করা হয়েছে। কীভাবে ঘটল, কেন ঘটল, তাঁরা গোটা বিষয়টি তদন্ত করে দেখবেন। এই ঘটনায় আরও নিহতের পরিবারের তরফে মামলার পাশাপাশি আরও দু’টি মামলা হয়েছে। একটি পুলিশ কর্মীদের মারধর। আর একটি গণপিটুনিতে যুবককে হত্যা (Baruipur Incident)।

এই ঘটনায় অভিযুক্ত ৪ জন। এই অভিযুক্তদের মধ্যে পলাতক দুজন এবং ইন্দ্রজিৎ তাঁতি নামে একজনকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। আর একজন প্রভাস মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ধপধপি-২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকা থেকে এক ১২ বছর বয়সি নাবালিকার দেহ উদ্ধারকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয়। রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

আইজি কঙ্করপ্রসাদ বলেন, ‘‘আমরা গোটা বিষয়টা খতিয়ে দেখছি। আমরা কথা দিচ্ছি যে এই কাজটা যে করেছে, তার যেন শাস্তি হয়, সেটা আমরা দেখছি। আমাদের তরফ থেকে যতটা করার ততটা আমরা করবো। তদন্ত চলছে। যারা যারা এই ঘটনায় যুক্ত আমরা সকলেই ধরব।’’

অন্যদিকে, মৃত নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তাঁকে ভবানীভবনে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী। জনসমক্ষে এমনটাই জানান মৃত নাবালিকার বাবা।


Exit mobile version