মকর সংক্রান্তিকে কেন্দ্র করে আজ সকাল থেকেই উৎসবের আমেজে ভরে ওঠে জঙ্গলমহল। পিঠে বানানো, টুসু জাগরণ ও পূর্ণ স্নানকে ঘিরে গ্রামেগঞ্জে আনন্দে মেতে ওঠেন মানুষজন। মেলা ও লোকাচারে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। (Suvendu Adhikari)
এই উৎসবেই শামিল হতে আজ অর্থাৎ, ১৪ জানুয়ারি সকালে জঙ্গলমহলে পৌঁছন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি তিনি লোধা–শবর সম্প্রদায়ের সঙ্গে মকর পরব পালন করেন। মানিকপাড়ার কালাঝড়িয়া গ্রাম ও জামবনীর টুলিবড় গ্রামে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে উৎসবে যোগ দেন তিনি। (Suvendu Adhikari)
এই সফরকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে যেমন উৎসাহ দেখা যায়, তেমনই স্থানীয় মানুষের মধ্যেও কৌতূহল লক্ষ্য করা যায়। কালাঝড়িয়া গ্রামে একটি বাড়িতে বিরোধী দলনেতার জন্য মধ্যাহ্নভোজন ও পিঠে-পুলির আয়োজন করা হয়। (Suvendu Adhikari)
খাপরা পিঠে, পুর পিঠে, দুধপুলি ও মাংস পিঠের পাশাপাশি মধ্যাহ্নভোজনে পরিবেশন করা হয় মাছের ঝোল, মুগ ডাল, আলু পোস্ত, বিভিন্ন সবজি ও একাধিক ভাজা। সব মিলিয়ে মকর পরবকে কেন্দ্র করে জঙ্গলমহলে উৎসবের সঙ্গে রাজনৈতিক উপস্থিতিও বিশেষ মাত্রা পায়। (Suvendu Adhikari)
এই কর্মসূচিকে ঘিরে রাজ্যের জনজাতি সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ভারত সরকার যখন গোটা ভারতবর্ষে আদর্শ গ্রাম প্রকল্প রূপায়ণ করে আদর্শ গ্রাম তৈরি করছে, সেখানে আমাদের বাংলায় জনজাতির অবস্থা কি একবার দেখুন। ভারত সরকার প্রাচীন জনজাতির থাকার জন্য কী না করেছে। আর এখানে কী করে রেখেছে দেখুন! পনেরো বছর রাজত্ব করে কী অবস্থা!” (Suvendu Adhikari)

