Site icon Hindustan News Point

Suvendu Adhikari on Aide Murder: “ঠান্ডা মাথায় খুন করা হয়েছে,” আপ্তসহায়ক হত‍্যাকাণ্ড নিয়ে দাবি শুভেন্দুর

Suvendu Adhikari on Aide Murder

“পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে।” নিজের আপ্তসহায়ক চন্দ্রনাথ রথে হত‍্যাকাণ্ড নিয়ে সাফ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on Aide Murder)। পাশাপাশি দলীয় কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়েছেন।

বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের যশোর রোড লাগোয়া দোহারিয়া এলাকায় খুন হন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী তথা আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। তাঁকে গুলি করে খুন করা হয়েছে। ঘটনায় চন্দ্রনাথের গাড়ির চালক বুদ্ধদেব বেরা গুলিবিদ্ধ হন। গুরুতর জখম অবস্থায় বুদ্ধদেবকে কলকাতার বাইপাশের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাত প্রায় ১১টা নাগাদ কলকাতা থেকে মধ্যমগ্রামের ফ্ল্যাটে ফিরছিলেন চন্দ্রনাথ। সেই সময় দোহারিয়া এলাকায় বাইকে আসা কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়ির পথ আটকায়। অভিযোগ, এরপর গাড়ির কাচ লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। গুলিতে গাড়ির কাচ ভেঙে যায় এবং চালক ও পাশের সিটে বসে থাকা চন্দ্রনাথ গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁদেরকে হাসপাতালে নিয়ে গেলে চন্দ্রনাথকে মৃত ঘোষণা করা হয়। (Suvendu Adhikari on Aide Murder)

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, খুন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক, জখম ১: Suvendu Adhikari on Aide Murder: “ঠান্ডা মাথায় খুন করা হয়েছে,” আপ্তসহায়ক হত‍্যাকাণ্ড নিয়ে দাবি শুভেন্দুর

বুধবার রাতেই হাসপাতালে ছুটে যান শুভেন্দু-সহ বিজেপির নেতা-কর্মী ও নবনির্বাচিত বিধায়কের। এরপরই ক্ষোভ উগরে দেন শুভেন্দু। (Suvendu Adhikari on Aide Murder) শুভেন্দু বলেন, এই খুনের সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে। তবে এ নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চান না। রাজ‍্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের সঙ্গে কথা বলেছেন তিনি। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে বিভিন্ন তথ্য পাওয়া গিয়েছে। তবে তদন্তের স্বার্থে সংবাদ মাধ্যমকে এখনই দিতে চান না তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে মধ্যমগ্রামের হাসপাতাল থেকে শুভেন্দু আরও জানান, কয়েক দিন ধরে রেকি করে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে।

শুভেন্দুর দাবি, গত ১৫ বছর ধরে রাজ্যে প্রতিহিংসার রাজনীতি চলেছে। সেই সঙ্গে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা, কর্মীরা যেন নিজেদের হাতে আইন তুলে না নেন। শান্তি বজার রাখার কথা আবেদন জানিয়েছেন তিনি ।


Exit mobile version