Site icon Hindustan News Point

Suvendu Adhikari: প্ল্যান ছাড়া বহুতলের কাটা হবে বিদ্যুৎ-জলের সংযোগ, জিরো টলারেন্স নীতি মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari

আজ বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এরপরই নবান্নে সাংবাদিক বৈঠকের মাধ্যমে একগুচ্ছ নয়া নির্দেশিকা জারি করার কথা জানালেন তিনি। তিলজলার ঘটনাকে সামনে রেখে বেআইনি নির্মাণ ও অবৈধ কারখানার বিরুদ্ধে এবার কড়া অবস্থান নেওয়ার কথা জানাল রাজ্য সরকার। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট জানিয়ে দেন, বেআইনি নির্মাণের ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতেই চলবে।

মুখ্যমন্ত্রী জানান, গতকালের তিলজলা কাণ্ডে ইতিমধ্যে মালিকসহ মোট ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া ওই বিল্ডিংটিও অবৈধ ছিল। এর পরে যাতে আর এমন ঘটনা না ঘটে, তার জন্য মুখ্যমন্ত্রী বলেন, ‘এখনও পর্যন্ত যেসব কারখানা বা ভবনের অনুমোদিত বিল্ডিং প্ল্যান নেই, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘CESC-কে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তিলজলা, কসবা, মোমিনপুর-সহ বিভিন্ন এলাকায় এই ধরনের ভবন ও কারখানাগুলির ইন্টারনাল অডিট করা হয়। যদি দেখা যায় কোনও বিল্ডিংয়ের অনুমোদিত প্ল্যান নেই, তাহলে সেই জায়গার বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।’ (Suvendu Adhikari)

এছাড়াও তিনি জানান, পুর ও নগরোন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে অবৈধ নির্মাণ দ্রুত ভেঙে ফেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে এই কাজ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কলকাতা পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে বিপজ্জনক ও অবৈধ কারখানাগুলিতে জলের লাইনও কেটে দেওয়ার জন্য।

Governmental Scheme: অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার দ্বিগুণ হচ্ছে রাজ্যের একাধিক ভাতা: সূত্র

মুখ্যমন্ত্রীর কথায়, যাঁরা এখনও বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের এখনই সতর্ক হয়ে যাওয়া উচিত। সরকার কোনওভাবেই এই ধরনের কাজ বরদাস্ত করবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। (Suvendu Adhikari)

অবৈধ নির্মাণের পাশাপাশি এদিন শিক্ষা এবং পুর দফতরের নিয়োগ দুর্নীতি নিয়েও সিদ্ধান্ত নিয়েছে সরকার। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচাতে গত চার বছর ধরে সিবিআই এর চার্জশিট জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র আটকে রেখেছিল তৃণমূল সরকার৷ এবার সেই ছাড়পত্র দেওয়া হলো। অন্য সমস্ত ক্ষেত্রের মতোই প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রেও রাজ্য বিজেপি সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতেই চলবে।


Exit mobile version