Site icon Hindustan News Point

Suvendu Adhikari: স্ট্রংরুমে মমতা, পাল্টা শুভেন্দুর — ‘নিয়ম বহির্ভূত কিছু করতে পারেননি’

Suvendu Adhikari

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভোটগণনা কেন্দ্রের স্ট্রংরুমে প্রায় চার ঘণ্টা কাটানোর পর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। স্ট্রংরুমে বহিরাগত প্রবেশ, কেন্দ্রীয় বাহিনীর আচরণ এবং ভোট রক্ষার প্রশ্ন তুলে সরব হন মমতা। তবে সেই অভিযোগের পাল্টা জবাব দিতে দেরি করেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে শুভেন্দু দাবি করেন, ভবানীপুর-সহ গোটা বাংলার ভোটারদের তিনি আশ্বস্ত করতে চান যে, তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রীকে কোনও রকম “বাড়তি সুবিধা” নিতে দেওয়া হয়নি। তাঁর কথায়, “তিনি যতই চেষ্টা করুন না কেন, কোনও নিয়ম বহির্ভূত কাজ করতে পারেননি।”

Kolkata Weather Update: ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, কতদিন চলবে এরকম আবহাওয়া?: Suvendu Adhikari: স্ট্রংরুমে মমতা, পাল্টা শুভেন্দুর — ‘নিয়ম বহির্ভূত কিছু করতে পারেননি’

(Suvendu Adhikari) শুভেন্দুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্ট্রংরুম প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, তখন তাঁর নির্বাচনী এজেন্ট তথা আইনজীবী সূর্যনীল দাস সেখানে উপস্থিত থেকে কড়া নজরদারি চালান। যাতে কোনও “অসঙ্গত উপায়” অবলম্বন করা না হয়, সেদিকেও লক্ষ্য রাখা হয়েছিল বলে দাবি বিজেপি নেতার।

নিজের পোস্টে একটি সিসিটিভি ফুটেজের ছবিও শেয়ার করেন শুভেন্দু। সেখানে কয়েকজনকে স্ট্রং রুম সংলগ্ন এলাকায় বসে থাকতে দেখা যায়। ছবিতে সুরনীল দাসকে চিহ্নিতও করা হয়েছে। সেই ছবি পোস্ট করে শুভেন্দু (Suvendu Adhikari) কার্যত বোঝাতে চান, গোটা পরিস্থিতির উপর বিজেপির পক্ষ থেকেও নজরদারি চলছিল।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, স্ট্রং রুম পাহারায় থাকা এজেন্টদের জন্য ন্যূনতম বসার জায়গা, শৌচাগার এবং সিসিটিভি মনিটরিংয়ের ব্যবস্থা করতেই তিনি সেখানে গিয়েছিলেন। একইসঙ্গে তাঁর অভিযোগ, বিভিন্ন জায়গায় স্ট্রং রুমে বহিরাগতদের ঢোকার খবর পেয়েই তিনি ঘটনাস্থলে পৌঁছন।

ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। ভোট গণনার আগে স্ট্রং রুম ঘিরে তৃণমূল ও বিজেপির এই চাপানউতোর এখন রাজ্যের রাজনৈতিক মহলে বড় চর্চার বিষয়।


Exit mobile version