Site icon Hindustan News Point

‘মানুষের সমস্যা সমাধানই লক্ষ্য’, মন্ত্রিত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তাপসের

Tapas Roy

আগের তৃণমূল সরকার যেখান থেকে ছেড়ে গেছে, সেখান থেকে সমস্ত ক্ষেত্রেই পশ্চিমবঙ্গকে আগে জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়াটা একটা কঠিন কাজ। সেই কাজটা করতে হবে। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর হিন্দুস্তান নিউজ পয়েন্টকে এমনটাই জানালেন তাপস রায়। (Tapas Roy)

নতুন মন্ত্রিসভা গঠনের পর গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেয়ে কাজকেই সর্বাধিক গুরুত্ব দিলেন তাপস রায়।

মন্ত্রিত্ব পাওয়ার অনুভূতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, ব্যক্তিগত আবেগের চেয়ে রাজ্যের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলাই এখন প্রধান লক্ষ্য। (Tapas Roy)

তাঁর কথায়, পূর্ববর্তী সরকারের আমলে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখান থেকে রাজ্যকে পুনরায় উন্নয়নের পথে ফিরিয়ে আনার কাজটা সহজ নয়। তবে সেই কঠিন দায়িত্ব পালন করতেই তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। (Tapas Roy)

দীর্ঘদিনের পরিষদীয় রাজনৈতিক অভিজ্ঞ তাপসবাবু মনে করেন, রাজ্যের মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলিকে গুরুত্ব দিয়েই আগামী দিনে কাজ করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে যে চাহিদা ও সমস্যার কথা সামনে আসবে, সেগুলির সমাধানে এককভাবে নয়, বরং সরকারের সমস্ত সদস্যকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মানুষের স্বার্থে সমন্বিত উদ্যোগই প্রশাসনের সাফল্যের মূল চাবিকাঠি বলে তিনি মন্তব্য করেন। (Tapas Roy)

এবারের মন্ত্রিসভায় একাধিক নতুন মুখ জায়গা পেয়েছেন। সে প্রসঙ্গে তাপস রায়ের বক্তব্য, নতুনদের অংশগ্রহণ সরকারের জন্য ইতিবাচক দিক। অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার বিষয়ে তিনি যথেষ্ট ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তাঁর মতে, নবীন মন্ত্রীরা প্রয়োজন মনে করলে এবং পরামর্শ চাইলে তিনি নিজের অভিজ্ঞতার আলোকে সহযোগিতা করতে প্রস্তুত। এতে প্রশাসনিক কাজ আরও গতিশীল ও কার্যকর হবে বলেও তাঁর বিশ্বাস। (Tapas Roy)

নতুন মন্ত্রিসভার শপথের পর তাপস রায়ের এই বার্তায় স্পষ্ট, রাজনৈতিক অভিজ্ঞতা ও দলগত সমন্বয়ের উপর ভর করেই আগামী দিনে রাজ্যের বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে চাইছে সরকার। উন্নয়ন, জনস্বার্থ এবং প্রশাসনিক দক্ষতাকেই তিনি আগামী দিনের প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন। (Tapas Roy)

স্কুলের প্রার্থনায় ‘বন্দে মাতরম’, আজ থেকে রাজ্যজুড়ে নতুন নিয়ম


Exit mobile version