Site icon Hindustan News Point

TMC BJP Clash: SIR-এর ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, জেলায় জেলায় অশান্তি

TMC BJP Clash

SIR এর ফর্ম–৭ জমাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হুগলি সদর মহকুমা শাসক দফতরের সামনে (TMC BJP Clash)। এদিন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার দলীয় কর্মীদের নিয়ে হুগলির সদর মহকুমা শাসক দফতরে উপস্থিত হন। বিধায়ক ও তাঁর অনুগামীরা দফতরের উপরের তলায় ওঠার পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি তুলকালামে রূপ নেয়।

তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা ফর্ম–৭ অগণতান্ত্রিকভাবে জমা দিয়ে সাধারণ মানুষকে SIR-এর নামে হয়রানি করছে। এরই প্রতিবাদে মহকুমা শাসক দফতরে প্রতিবাদ জানাতে আসনে।

অভিযোগ, দফতরের এক ব্যক্তি ফর্ম–৭ জমা দেওয়ার সময় বিধায়ক ও তাঁর সঙ্গীরা ফর্মগুলি ছিঁড়ে ফেলেন। এর জেরেই দফতরের ভিতরে চরম বিশৃঙ্খলা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ থাকলেও, ফর্ম–৭ ছিঁড়ে ফেলার সময় তাদের কার্যত নীরব দর্শকের ভূমিকায় দেখা যায় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক দফতরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। উত্তেজনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয় সদর মহাকুমা শাসক দফতরে।

অন্যদিকে SIR সংক্রান্ত ফর্ম ৭-কে কেন্দ্র করে আসানসোল দক্ষিণের এসডিও অফিসের বাইরে প্রবল উত্তেজনা দেখা দেয়। হাতাহাতিতে জড়ায় তৃণমূল-বিজেপির কর্মী সমর্থকেরা। তৃণমূলের অভিযোগ, একটি কালো গাড়ি বোঝাই করে এসডিও অফিসে কয়েক হাজার ফর্ম-৭ জমা দিতে এসেছিল বিজেপি। অভিযোগ ওঠে, জীবিতদের নামের পাশেও মৃত লিখে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চালাচ্ছে। ওই গাড়িটিকে আটকানোকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। এসডিও দফতরের বাইরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে।

এদিন নদিয়ার কল্যাণী মহকুমা শাসকের অফিসের বাইরেও উত্তেজনা ছড়ায়। বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। ফর্ম ৭ জমা দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই কল্যাণী মহকুমা শাসকের অফিসের ভিতরে-বাইরে বিজেপি-তৃণমূলের মধ্যে উত্তেজনা ছড়ায়। তৃণমূল নেতৃত্ব দাবি বিজেপি বিধায়ক অম্বিকা রায় একা নিরাপত্তা রক্ষী নিয়ে যাবেন। কোনরকম ফাইল কাগজপত্র নিয়ে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না।


Exit mobile version