Site icon Hindustan News Point

TMC ISF Clash: ফের উত্তপ্ত ভাঙড়, ISF-তৃণমূল সংঘর্ষে জখম দুই পক্ষের কয়েকজন

TMC ISF Clash

জখম এক সমর্থক


ভোটের বাদ্যি বাজতে না বাজতেই ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। ISF- তৃণমূলের সংঘর্ষে দুই পক্ষের কয়েকজন জখম হয়েছে।

একটি গাড়ির সাইড দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায় ভাঙড় ১ নম্বর ব্লকের মাধবপুর থানার বিবির আইট এলাকায়। দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা বাঁধে। সেই বচসা পরে সংঘর্ষে পরিণত হয়। ঘটনায় মহিলা-সহ উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হন। ISF-এর অভিযোগ, একটি পিকআপ গাড়ির সাইড দেওয়া নিয়ে প্রথমে বচসা হলে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের উপরে হামলা চালায় ও মারধর করে।

শমীকের নিশানায় শাসক দল!এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্ষোভ

ঘটনাস্থলে মাধবপুর থানার পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জখমদের উদ্ধার করে প্রথমে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ISF-এর এক মহিলা কর্মীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকিদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিবির আইট এলাকায়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সভা করেছেন। সেই সভা দিয়ে তিনি ভোটের প্রচারও শুরু করেছেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ভাঙড়ের প্রসঙ্গ তুললেও ISF-এর কথা বলেননি। তবে জেলার কর্মী সমর্থকদের বলেছিলেন দক্ষিণ ২৪ পরগনা সামলাতে, বাকি রাজ্য তিনি একা সামলে নেবেন। এর পরই এই ঘটনা।


Exit mobile version