Site icon Hindustan News Point

অবশেষে পুলিশের জালে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, পুরীর হোটেল থেকে আটক করে বেঙ্গল এসটিএফ

Dilip Mondal

অবশেষে পুলিশের জালে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুরীর এক হোটেল থেকে তাঁকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স বা এসটিএফ। আটক করার পর তাঁকে কলকাতায় নিয়ে আসা তোড়জোড় শুরু হয়েছে।( Dilip Mondal )

সম্প্রতি বিষ্ণুপুরের বিধায়কের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে (যার সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান নিউজ পয়েন্ট)। অভিযোগ, ওই ভিডিয়োয় অন্য দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করেছেন দিলীপ। ওই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের হয় বিধায়কের বিরুদ্ধে। (Dilip Mondal )

ভোটের ফল ঘোষণার পরই উস্কানিমূলক মন্তব্য এবং বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে দক্ষিণ দিলীপের বিরুদ্ধে। হুমকির অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। শুরু হয় তদন্ত। দিলীপের পৈলানের প্রাসাদোপম বাড়িতে চলতি মাসের ১৪ তারিখ তল্লাশি চালায় পুলিশ। কিন্তু সেদিন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ককে খুঁজে পায়নি পুলিশ। স্থানীয় সূত্রে খবর, পুলিশ আসার খবর পেয়েই বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। তারপর থেকেই বেপাত্তা হয়ে যায় দিলীপ। বিধায়কের খোঁজে শুরু হয় জোর তল্লাশি।কিন্তু দিলীপ কোথায় আস্তানা গেড়েছেন, তার হদিশ কিছুতেই পাওয়া যাচ্ছিল না। (Dilip Mondal )

অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পুরীতে পালিয়েছে সে। পুরীর এক হোটেলে লুকিয়ে রয়েছে। এসটিএফ-এর একটি দল ওডিশার উদ্দেশ্যে রওনা দেয়। অবশেষে পুরীর একটি হোটেল থেকে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ককে আটক করেছে বেঙ্গল এসটিএফ। তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসছে পুলিশ। (Dilip Mondal )

SIR প্রক্রিয়াকে বৈধতা দিল সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনের বড় স্বস্তি


Exit mobile version