সাত সকালেই ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যাত্রী ভোগান্তি কাটোয়া-ব্যান্ডেল শাখার আপ লাইনে । সপ্তাহের প্রথম দিন সোমবার বাঁশবেড়িয়ার দু নম্বর রেলগেটের প্যান্টোগ্রাফ ভেঙে গিয়ে বিপত্তি ঘটায়। যার জেরে ব্যান্ডেল কাটোয়া আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বাঁশবেড়িয়া স্টেশনের কাছে প্যান্টোগ্রাফ ভেঙে পড়ায় রেল চলাচল বিপর্যস্ত হয়। স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কাটোয়া লোকালকে। চুঁচুড়া স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে কাটোয়া লোকাল আটকে থকে। কাটোয়া লোকাল আটকে থাকায় এইদিন চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় যাত্রীদের। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে।
নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য স্বভাবতই উদগ্রীব হয়ে পড়েন যাত্রীরা। অনেক যাত্রীই রেলে কর্তৃপক্ষের গাফিলের দিকে আঙুল তুলতে থাকেন। এ নিয়ে যাত্রীদের মধ্যে বিস্তর অসন্তোষ জন্মায়। অনেক যাত্রীকেই রেললাইন ধরে হেঁটে গন্তব্য স্থলের দিকে যেতে দেখা যায়। অনেক যাত্রী আবার কোন উপায় না দেখে বাধ্য হয়ে ট্রেনের মধ্যেই বসে থাকেন। দীর্ঘক্ষণ ট্রেনে বসে থাকার ফলে অধৈর্য হয়ে পড়েন তারা। ট্রেনের কামরায় বসে নিজেদের ক্ষোভ ব্যক্ত করতে থাকেন তারা। (TRAIN PANTOGRAPH)
বিপত্তির খবর যায় রেলের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত কিছু পরীক্ষা করে তারা দ্রুততার সঙ্গে প্যান্টোগ্রাফ মেরামত এর কাজ হয়। এর দীর্ঘক্ষণ পর ওই শাখার ওই লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয় । (TRAIN PANTOGRAPH)

