রাজ্যে নতুন সরকার গঠন হতেই জেলায় জেলায় শুরু হয়ে গেছে বেআইনি পরিকাঠামো ও দুর্নীতির বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপ। এ বার পশ্চিম বর্ধমান জেলার আসনসোলের বার্ণপুর ইস্পাত কারখানার জমি দখলমুক্ত করতে নামল ইস্কো কর্তৃপক্ষ। অভিযোগ, আগে মিলত না প্রশাসনিক সাহায্য। পালা বদলের পর বদলেছে চিত্র (Trinamool party office destroyed)। শুরু হয়েছে অবৈধভাবে গড় ওঠা একের পর এক তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙার কাজ। শনিবারও চলেছে বুলডোজার দিয়ে পার্টি অফিস ভাঙার কাজ (Trinamool party office destroyed by bulldozer)। ইস্কোর কর্তৃপক্ষের দাবি, একাধিকবার নোটিশ দেওয়ার পরও কোন উত্তর না মেলায় বর্তমান সরকারের সাহায্য পেয়ে ভাঙ্গার কাজ শুরু করা হয়।
কলকাতার বেলেঘাটার মাঠ পুকুরে বেআইনি গড়ে ওঠা তৃণমূলের পার্টি অফিস ভাঙা হলো। ২০১১ সালে ক্ষমতায় আসার পর বেলেঘাটার মাঠপুকুর এলাকার ঝর্ণা কুণ্ডুর বাড়ির একটা অংশ জোর দখল করে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। ক্লাব করার নাম করে জোর করে নেওয়া হয়েছিল জমি। এরপর, সেখানে রাতারাতি তৃণমূলের কার্যালয় তৈরি করে ফেলেছিল এলাকার ওই দলের কর্মীরা।
তেমনটাই অভিযোগ জমির মালিক ঝর্ণা কুণ্ডুর। ২০২৬ সালে রাজ্যে রাজনৈতিক পালাবাদলের পরে পার্টি অফিসে বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়ার পর জমি ফেরত নিলেন তিনি৷ জমির মালিকের দাবি, গত ৪ মে বিজেপি ক্ষমতায় আসতেই ওই তৃণমূল কর্মীরা ফল ঘোষণার বিকেলেই গেরুয়া রঙ করে দেয় অফিসের। এরপরই স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করেন জমির মালিক। শনিবার জমির মালিকের ইচ্ছাতেই বেআইনি ভাবে দখল করা তৃণমূলের কার্যালয় ভাঙা হয়৷

