Site icon Hindustan News Point

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণ, শেষবেলায় নতুন নির্দেশিকা জারি করল সরকার

WBTC Guidelines

পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রা প্রকল্প কার্যকর করার আগে বাসের কন্ডাক্টরদের জন্য বিস্তারিত নির্দেশিকা (WBTC Guidelines) জারি করেছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বা WBTC। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ জুন ২০২৬ থেকে এই সুবিধা চালু হবে এবং প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বাসের কন্ডাক্টরদের একাধিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছে WBTC।

সরকারের ঘোষণা অনুযায়ী, রাজ্যের মহিলাদের সরকারি বাসে যাতায়াতের খরচ কমানো এবং গণপরিবহনে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। (WBTC Guidelines) নির্দেশিকায় স্পষ্ট করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের অধীনে থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত সংস্থা— CSTC, STC এবং WBTC পরিচালিত সরকারি বাসে এই সুবিধা প্রযোজ্য হবে। এর মধ্যে এসি ও নন-এসি— উভয় ধরনের শহর, শহরতলি এবং দূরপাল্লার বাস অন্তর্ভুক্ত থাকবে।

তবে এই সুবিধা শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসী মহিলাদের জন্য প্রযোজ্য হবে। যাত্রীদের পরিচয় যাচাইয়ের জন্য কন্ডাক্টরদের নির্দিষ্ট পরিচয়পত্র দেখতে বলা হয়েছে। (WBTC Guidelines) বিজ্ঞপ্তিতে গ্রহণযোগ্য পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, পেনশন নথি, সরকারি কর্মচারীদের অফিস পরিচয়পত্র, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র এবং পশ্চিমবঙ্গ সরকারের ইস্যু করা অন্যান্য ফটো আইডির উল্লেখ রয়েছে।

(WBTC Guidelines) নির্দেশিকা অনুযায়ী, পরিচয়পত্র যাচাইয়ের পরে প্রতিটি মহিলা যাত্রীকে ‘বিনামূল্যের ই-টিকিট’ বা জিরো ভ্যালু টিকিট দিতে হবে। কোনও অবস্থাতেই গ্রুপ টিকিট দেওয়া যাবে না। প্রত্যেক মহিলার জন্য আলাদা টিকিট ইস্যু বাধ্যতামূলক। যদি কোনও যাত্রীর কাছে সেদিন পরিচয়পত্র না থাকে, তবে সেই দিনের জন্য টিকিট দেওয়া হবে এবং পরবর্তী দিনে পরিচয়পত্র বহনের অনুরোধ জানাতে হবে।

১ জুন থেকে রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি যাত্রা, বিজ্ঞপ্তি জারি পরিবহণ দফতরের

দূরপাল্লার বাসের ক্ষেত্রেও আলাদা নিয়ম রাখা হয়েছে। সংরক্ষিত আসনের বুকিংয়ের ক্ষেত্রে মহিলা যাত্রীদের বুকিং আইডি ও টিকিট আইডির তথ্য মিলিয়ে দেখার দায়িত্ব থাকবে কন্ডাক্টরদের। পাশাপাশি প্রতিটি রুটে নির্ধারিত স্টপেজে পর্যাপ্ত সময় দিয়ে যাত্রী ওঠা-নামার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও মহিলা যাত্রীদের সঙ্গে ভদ্র আচরণ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে পরিবহন কর্মীদের। কোনও অভিযোগ এলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই প্রকল্প নিয়ে ডিউটির সময় চালক, পরিচালক বা অন্য কর্মীরা কোনও রাজনৈতিক মন্তব্য বা বিতর্কে জড়াতে পারবেন না। এটিকে শুধুমাত্র একটি সরকারি পরিষেবা হিসেবেই উপস্থাপন করতে হবে।

(WBTC Guidelines) গুরুত্বপূর্ণভাবে জানানো হয়েছে, এই বিনামূল্যে যাত্রা প্রকল্প শুধুমাত্র সরকারি বাসে প্রযোজ্য। ট্রাম বা সরকারি ভেসেলে এই সুবিধা মিলবে না। ওই ক্ষেত্রগুলিতে আগের মতোই ভাড়া দিয়ে যাতায়াত করতে হবে। বাসে ইটিএম (ETM) সংক্রান্ত কোনও সমস্যা হলে সংশ্লিষ্ট ডিপো বা কন্ট্রোল রুমে তাৎক্ষণিকভাবে জানাতে বলা হয়েছে।

১ জুন থেকে শুরু হতে চলা মহিলাদের বিনামূল্যে সরকারি বাস যাত্রা প্রকল্প বাস্তবায়নে শুধু যাত্রী নয়, পরিচালকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচয় যাচাই থেকে শুরু করে জিরো ভ্যালু টিকিট প্রদান এবং শৃঙ্খলাপূর্ণ পরিষেবা নিশ্চিত করাই হবে এই উদ্যোগের সফলতার মূল চাবিকাঠি।

মহিলাদের বিনামূল্যে বাসযাত্রায় এ বার বিশেষ স্মার্ট কার্ড, কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত


Exit mobile version