Site icon Hindustan News Point

Weather 14 March 2026: রবিবারের মজা মাটি করবে বৃষ্টি? কী বলছে পূর্বাভাস?

weather 14 march 2026

দিনে গরম রাতে কিছুটা স্বস্তির আবহাওয়া। সব মিলিয়ে চলছে বাংলা। এরসঙ্গে কোথাও কোথাও বৃষ্টি (Weather 14 March 2026)। আবহাওয়ার এই বদলে কিছুটা হলেও সমস্যায় মানুষ। সর্দি, জ্বর, কাশি লেগেই আছে। ঘামও যেমন হচ্ছে তেমনই স্বস্তিও দিচ্ছে। কতদিন থাকবে এমন আবহাওয়া?

আবহাওয়া অফিস জানিয়েছে, কিছুটা দুর্বল হয়েছে বাংলাদেশ এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থানরত ঘূর্ণাবর্তটি। তবে তার চারপাশে নিম্নচাপ অক্ষরেখাটি রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা দেড় কিলোমিটার থেকে সাড়ে চার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি পরিস্থিতি উত্তরবঙ্গে। ওপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদূয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে প্রায় প্রতিদিনই বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে চলছে। উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব বেশি।

বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। 

সমুদ্রে ট্রলার দুর্ঘটনা কেরলে, নিখোঁজ দক্ষিণ ২৪ পরগনার বাবা-ছেলে

গতকাল শুক্রবার থেকে পরশু সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে কমবেশি দুর্যোগ চলবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের মতো না হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। পূর্বাভাস মতো আগামীকাল রবিবার থেকে তার পরিমাণ বাড়তে পারে দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে। ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হবে। আপাতত মঙ্গলবার পর্যন্ত এই সতর্কতা রয়েছে। কোনও কোনও জেলায় বুধবারও বৃষ্টি হতে পারে।

আজ শনিবার ১৪ তারিখে বীরভূম এবং মুর্শিদাবাদের হালকা বৃষ্টি। সম্ভাবনা রয়েছে ঝাড়্গ্রাম পশ্চিম মেদিনীপুরেও। ১৫ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে থাকবে দমকা হাওয়া। কোথাও কোথাও হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে।

কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামীকাল রবিবার থেকে মঙ্গলবার অর্থাৎ ১৫ থেকে ১৭ তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সেই সঙ্গে দমকা হাওয়া বইবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে থাকবে ৩০ থেকে ৩২ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি দিয়ে ২৫ ডিগ্রির কাছাকাছি।

কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৫২ শতাংশ। সর্বোচ্চ ৯৪ শতাংশ। আজ শনিবার দিনে মূলত আংশিক মেঘলা আকাশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং ২৫ ডিগ্রির আশপাশে থাকবে।


Exit mobile version