Site icon Hindustan News Point

weather 17 April: সপ্তাহ শেষে ধেয়ে আসছে কালবৈশাখী, কোন কোন জেলা ভিজবে?

weather 17 April

দিনে অস্বস্তিকর গরম এবং রাত ও ভোরের দিকে স্বস্তিকর আবহাওয়া (weather 17 April)। এই নিয়েই চলছে গোটা দিন। সব মিলিয়ে বৈশাখের গরম খেলা দেখাতে শুরু করে দিয়েছে। তবে এরমধ্যে স্বস্তি হচ্ছে ইতিউতি বৃষ্টি। আর সপ্তাহের শেষে এটা নিয়ে ভালো খবর শোনাল আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও অস্বস্তিকর আর্দ্রতাজনিত গরমের অনুভূতি রয়েছে। এই পরিস্থিতি আজ অর্থাৎ শুক্রবারও চলবে। তবে সপ্তাহ শেষে আবহাওয়ার ভোলবদল হবে রাজ্য জুড়ে। আগামী সপ্তাহ থেকে রাজ্য জুড়ে চলবে গরমের দাপট। আগামী দু’দিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। এরপর ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি বাড়বে। উত্তরবঙ্গে তাপমাত্রায় বড় পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বজ্রঝড়-বৃষ্টির সম্ভাবনা, পরে বাড়বে গরম।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পূর্ব-পশ্চিম অক্ষরেখা বরাবর একটি নিম্নচাপ রেখা দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি উত্তর বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের ঘূর্ণাবর্ত রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজ্যে আচমকাই অসুস্থ কেন্দ্রীয় বাহিনীর ২৪ জওয়ান, চাঞ্চল্য

দেখে নিন কোন বঙ্গে কেমন আবহাওয়া

দক্ষিণবঙ্গ: আজও বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ ঝড়বৃষ্টি চলবে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গে শুষ্ক গরম আবহাওয়া। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তীব্র অস্বস্তিকর গরম।

উত্তরবঙ্গ: আজ সব জেলায় বিক্ষিপ্ত ও বজ্রপাত সহ ঝড়বৃষ্টি সম্ভাবনা। বিশেষ করে ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকবে। আগামিকালও ওপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ি ও ডুয়ার্স এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, তবে সমতলে আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হবে, গরম বাড়বে।

বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০৩.০২ ডিগ্রি সেলসিয়াস নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.০৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০১.০৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৯১ শতাংশ । সর্বনিম্ন ৭১ শতাংশ।

আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা। মেঘলা আকাশ এবং কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।


Exit mobile version