Site icon Hindustan News Point

Weather 27 March 2026: ভ্যাপসা গরম থেকে স্বস্তি, রাজ্যজুড়ে বজ্রপাত সহ ঝড়ের পূর্বাভাস, কতদিন চলবে?

Weather 27 March 2026

চৈত্রের শুরু থেকেই রাজ্যে ভ্যাপসা গরম শুরু হয়েছে। পরিস্থিতি যা, তাতে এ বার গ্রীষ্মকালে বেশ বেগ পেতে হবে রাজ্যবাসীদের (Weather 27 March 2026)। দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওডিশার ওপর বায়ুমণ্ডলের উপরিভাগে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিমি পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি অনুকূল বায়ুপ্রবাহ ও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢোকার ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে একাধিক জেলায় বজ্রপাত সহ ঝড়ের দাপট দেখা যেতে পারে।

ঝোড়ো হাওয়ার পরিস্থিতি আগামী কয়েকদিন বঙ্গের আবহে চলবে বলে আবহবিদরা জানিয়েছেন। ঝড় বৃষ্টির প্রভাবে বাংলা জুড়ে শুষ্ক আবহাওয়া থাকলে অসহ্য গরমের পরিস্থিতি তৈরি হয়নি। চলতি মাসের শেষ কয়েকটি দিন ঝড় বৃষ্টি রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে চলবে।

তবে সোমবার থেকে ঝড় বৃষ্টি কমে গিয়ে পারদ চড়বে। ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রার পারদ কলকাতা এবং লাগোয়া অঞ্চলে ৩৩ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। দক্ষিণবঙ্গের বর্ধমানের পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। উত্তরবঙ্গের মালদহে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল।

১০ টাকা শুল্ক কমাল কেন্দ্র, দাম কমবে পেট্রোল-ডিজেলের?

সোমবার থেকে রাজ্যের সামগ্রিক বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পরিস্থিতির উন্নতি হবে। আজ থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আগামিকাল, শনিবার উত্তরবঙ্গ জুড়ে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সোমবার ওপরের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।

আজ ফের দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে। সোমবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও নদিয়ার দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া। এরপর থেকে আবহাওয়ার উন্নতি।

বৃহস্পতিবার কলকাতা ও লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৯৩ শতাংশ। সর্বনিম্ন ৫৬ শতাংশ।

আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা। বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।


Exit mobile version