Site icon Hindustan News Point

Weather 4th May 2026: গণনার সময়ে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, কতদিন থাকবে এমন আবহাওয়া?

weather 4th May 2026

ভ্যাপসা গরম থেকে মুক্তি দিচ্ছে আবহাওয়া (Weather 4th May 2026)। গত কয়েকদিন ধরেই কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে হাল্কা থেকে ভারী বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও কালবৈশাখীও হচ্ছে। তবে এটা কমার নয়। আজ অর্থাৎ, নির্বাচনে গণনার দিন সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং হুগলির কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যান্য জেলাতেও কমবেশি বজ্রসহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় বুধবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ধীরে ধীরে ঝড়বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে পূর্বাভাস।

ত্রিস্তর নিরাপত্তা, গণনার দিন কীভাবে কাজ করবে পুলিশ? জানিয়ে দিলেন কমিশনার

তাপমাত্রার দিক থেকে আগামী সাত দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। সোমবারও একই পরিস্থিতি বজায় থাকবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিংয়ে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

মালদহে দমকা হাওয়ার গতিবেগ ৫০-৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে, আর অন্যান্য জেলায় তা ৪০-৫০ কিমি বেগে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অর্থাৎ, রবিবার বৃষ্টি না হলেও সপ্তাহের শুরু থেকে আবহাওয়া আবার চেনা ছন্দে ধরা দেবে। প্রথম তিনদিন ঝড় ও বৃষ্টি হবে। এর ফলে একদিকে যেমন ফসল ক্ষতি হচ্ছে, তেমনই আবহাওয়া ঠাণ্ডা হওয়ায় মানুষ স্বস্তি পাচ্ছেন। সব মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া এই আবহাওয়ায়।


Exit mobile version