Site icon Hindustan News Point

Weather News: দক্ষিণবঙ্গ থেকে শীত কি বিদায় নিলো ? স্বাভাবিকের ওপর ঘোরাফেরা পারদের। উত্তরে কী অবস্থা?

Weather News

ঠান্ডার শিরশিরানি নেই। বেলার রোদ যথেষ্ট অনুভূত হচ্ছে গায়ে। মাঘ মাসের মাঝামাঝিতেই শীত কার্যত গায়েব। যদিও ভোরে এবং সূর্য ডোবার পরে ঠান্ডার হালকা অনুভূতি রয়েছে। তাতে শীতের ছাপ নেই বরং বসন্তের আগমনীর ইঙ্গিত রয়েছে। গায়ে হালকা গরম জামাকাপড় দিয়ে বর্তমান ঠান্ডার পরিস্থিতি সামলানো যাচ্ছে। গত কয়েকদিন ধরে পারদের ওঠা নামা চলছে। সরস্বতী পূজোর সময় পারদ নেমেছিল। এখন ফের তা স্বাভাবিকের ওপরে। (Weather News)

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে রাজ্যে কোথাও তাপমাত্রায় বড়সড় বদলের সম্ভাবনা নেই। সকালের দিকে কিছু কিছু জেলায় কুয়াশার সম্ভাবনা থাকবে। এবং তা থাকছেও। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে কুয়াশার দাপটের পূর্বাভাস। কোথাও কোথাও দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে। (Weather News)

উত্তরবঙ্গে ছবিটা দক্ষিণবঙ্গের তুলনায় ভিন্ন। ঠান্ডার সঙ্গে সেখানে কুয়াশার দাপট চলবে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী চার দিন কুয়াশার দাপট চলবে। দার্জিলিং,জলপাইগুড়ি,কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ১৯৯ থেকে ৫০ মিটার পর্যন্ত।সোমবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান সিউড়ি,সর্বনিম্ন তাপমাত্রা ১২ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলের শীতলতম স্থান মাঝিয়ান,সর্বনিম্ন তাপমাত্রা ১০দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমতলের সর্বনিম্ন তাপমাত্রা এককের ঘরে নেই। তবে দার্জিলিংয়ে ঠান্ডা এখনও জাকিয়ে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। (Weather News)

সোমবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ০৬ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৯ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ০৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ০৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৮৩ শতাংশ সর্বনিম্ন ৪৩শতাংশ। আজ মঙ্গলবার দিনের আকাশ পরিস্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ডিগ্রী এবং ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। (Weather News)


Exit mobile version