Site icon Hindustan News Point

Weather Report: শীতের ইনিংস কি তাহলে শেষ হয়ে গেল? প্রজাতন্ত্র দিবসে কী বার্তা হাওয়া অফিসের?

Weather Report

মাঘ শেষ হতে না হতেই কি এ মরসুমের মতো বিদায় নিচ্ছে শীত? হাওয়া অফিস জানিয়েছে, গোটা রাজ্যেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী, দিনের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। (Weather Report)

হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন। প্রজাতন্ত্র দিবসে আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। তার জেরেই তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত। (Weather Report)

দক্ষিণবঙ্গে সকালবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে থাকতে পারে প্রায় সব জেলাতেই। তবে ঘন কুয়াশা নিয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথা জানানো হয়েছে। কলকাতা সহ অন্যান্য জেলাতেও সকালের দিকে কুয়াশা থাকতে পারে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। (Weather Report)

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। শীতের দাপট খুব একটা থাকবে না বলেই পূর্বাভাস। (Weather Report)

উত্তরবঙ্গে আগামী কয়েক দিন সকাল পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলায় কুয়াশার দাপট বেশি থাকতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু এলাকাতেও কুয়াশার সতর্কতা। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। আগামী পাঁচ দিনে তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস। (Weather Report)

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.০৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.০২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। (Weather Report)


Exit mobile version