Site icon Hindustan News Point

কনকনে ঠান্ডা থেকে রেহাই দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের আবহাওয়ার উল্টো ছবি

IMG 20250114 WA0023

হাওয়া অফিসের পূর্বাভাস মতো দক্ষিণবঙ্গের কনকনে ঠান্ডা কিছুটা হলেও বিদায় নিয়েছে। বেশ মনোরম পরিবেশ। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে। সকালের দিকে ভালো কুয়াশা থাকবে। দুই বঙ্গেই কুয়াশার জন্য দৃশ্যমনতা অনেকটা কমে যাবে। (weather Report)

দক্ষিণে এই সপ্তাহে খুব বেশি শীত পড়ার সম্ভাবনা নেই। আজ ও আগামিকাল তাপমাত্রা কিছুটা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এরপর টানা তিন দিন তাপমাত্রা প্রায় একই থাকবে। বড় কোনও পরিবর্তন হবে না। তবে আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে আবার ঠান্ডা বাড়তে পারে বলে জানানো হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই কুয়াশা দেখা যাবে।(weather Report)

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া ও বীরভূমে কুয়াশা থাকবে।(weather Report)

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।(weather Report)

অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে উল্টো ছবি। উত্তরের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে হওয়া অফিস। তবে এরপর আর বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। হাওয়া অফিস আরও জানিয়েছে, আজ দার্জিলিঙে বৃষ্টি হতে পারে। বরফ পড়ার সম্ভাবনাও রয়েছে। আগামিকালও দার্জিলিঙে বৃষ্টি হতে পারে।(weather Report)

Exit mobile version