Site icon Hindustan News Point

Weather Today: আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের পূর্বাভাসে কী রয়েছে?

Weather Today

উত্তরে দূর্যোগের পূর্বাভাস চলছেই। ওপরের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে আগামী কয়েকদিন বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ, রবিবার ওপরের পাঁচ জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। সঙ্গে ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বাকি জেলাতেও কিছু জায়গায় হালকা বৃষ্টি ও ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। (Weather Today)


আগামীকাল সোমবারও উত্তরবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত হতে পারে। মঙ্গলবার, উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের পাঁচ জেলাতেই বজ্রপাত সহ ঝড় ও দমকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে বৃষ্টির দাপট কমবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা । বৃহস্পতিবার এক-দু’জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার ফের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে বৃষ্টি কমবে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। (Weather Today)

উত্তরের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কম। হাওয়া অফিস আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। আজ রবিবার, দুই বর্ধমান,বীরভূম এবং মুর্শিদাবাদের একাধিক জায়গায় বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাত ও দমকা হাওয়া বইবে। গতিবেগ ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার। (Weather Today)


সোমবার, দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বর্ধমান,বাঁকুড়া,বীরভূম ও হুগলিতে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার। মঙ্গলবার , দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং দুই বর্ধমানের কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বুধ, বৃহস্পতি ও শুক্রবার দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। ফলে নতুন সপ্তাহের অর্ধেকের বেশী জুড়েই রাজ্য জুড়েই ঝড়বৃষ্টির পরিস্থিতি। কলকাতা এবং লাগোয়া অঞ্চলে মোটের ওপর শুষ্ক আবহাওয়া। তবে মঙ্গলবার পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস।
কলকাতা এবং লাগোয়া অঞ্চলে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের চেয়ে ৩ দশমিক ১ ডিগ্রী বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৬ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৫৮ শতাংশ। সর্বোচ্চ ৮৬শতাংশ। (Weather Today)


আজ দিনে মূলত আংশিক মেঘলা আকাশ। বিকেলে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে। (Weather Today)


Exit mobile version