আগেই রাজ্যের বিভিন্ন অংশে মৌসুমি বায়ু ঢুকেছে (Weather Today 16th June)। তবে সোমবার পশ্চিমবঙ্গের বাকি অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ সম্পূর্ণ হয়েছে। এরফলে গোটা রাজ্যই এখন মৌসুমি বায়ুর আওতায়। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। অনুকূল বায়ুপ্রবাহের কারণে আগামী কয়েক দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
আবহবিদদের মতে, বর্তমানে একটি মৌসুমি অক্ষরেখা পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া পূর্ব বিহার থেকে দক্ষিণ ছত্তিসগড় পর্যন্ত একটি নিম্নস্তরের ট্রফ সক্রিয় রয়েছে। এই পরিস্থিতির জেরে উত্তরবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
আজ থেকে ২১ জুন পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ থেকে ২০ জুন পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু এলাকায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। (Weather Today 16th June)
কালীঘাটের কুণালের উপর ‘ডিম হামলা’, পচা ডিম ফাটল মাথায়
উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। পাহাড়ি ও ডুয়ার্স অঞ্চলে ভূমিধস, জল জমা এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা থাকায় সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
১৯ জুনের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে এবং পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা-সহ পশ্চিমাঞ্চল ও গাঙ্গেয় জেলার বেশ কয়েকটি এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Today 16th June)
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে আগামী এক সপ্তাহ বর্ষার দাপট সবচেয়ে বেশি থাকবে। সাধারণ মানুষকে বজ্রবিদ্যুৎ ও প্রবল বৃষ্টির সময় প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

