শীততো অনেক হলো। এবার তাপমাত্রার বৃদ্ধির পূর্বাভাস। আগামী সাত দিন হাওড়া,হুগলি,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিমমেদিনীপুর, ঝাড়গ্রাম,পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। (Weather Today)
আকাশ পরিষ্কার থাকায় এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকায়,আসন্ন দোল ও হোলির আগে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে গরমের অনুভূতি আরও বাড়বে। এই উর্ধ্বমুখী ধারা বজায় থাকলে দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। (Weather Today)
ঠান্ডার হালকা রেশ ছিল, তা আজ থেকে অস্বস্তিকর গরমের দিকে চলে যাবে। ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির ঘরে। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসে। দুটোই স্বাভাবিকের নিচে। তবে আজ থেকে সেটাও থাকবে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তারপরে তাপমাত্রার হেরফের হবে না। চৈত্র মাসেই গরমের চড়া অনুভূতি। মঙ্গলবার,দোলের দিন শীতের অনুভূতি আর থাকবে না দক্ষিণবঙ্গে। যথেষ্ট গরমেই রঙের উৎসবে অংশ নেবে জনজীবন। উত্তরবঙ্গে আগামী তিন দিন তাপমাত্রার হেরফের হবে না। তার পরে দক্ষিণবঙ্গের মত তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। রবিবার দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। তবে জেলার সর্বত্র হবে না। (Weather Today)
আজ রবিবার ইডেনে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম ওয়েস্ট ইণ্ডিজের গুরুত্বপূর্ণ ম্যাচের দিন বেলায় মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। (Weather Today)
আজ পয়লা মার্চ থেকে পারদ চড়বে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়বে। রবি থেকে মঙ্গলরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। অর্থাৎ মঙ্গলবার ৩ রা মার্চ দোলের দিন দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আজ রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার মতই ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। অর্থাৎ যে ঠান্ডার হালকা রেশ ছিল তা অস্বস্তিকর গরমের দিকে চলে যাবে। (Weather Today)
উত্তরবঙ্গে আগামী চারদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ তারতম্য নেই। তারপর থেকে দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও ঠান্ডা চলে গিয়ে গরমের অনুভূতি বাড়তে শুরু করবে। (Weather Today)
কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে আজ রবিবার পরিস্কার আকাশ। তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। তবে আগামীকাল রবিবার পয়লা মার্চ থেকে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২০থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর। এই তাপমাত্রার তারতম্যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বাড়বে। ফলে স্থানীয় ভাবে আকাশ আংশিক মেঘলা হতে পারে রবিবার দুপুরে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাত্তয়া দফতর। (Weather Today)
কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ১ ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৯ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৩৩ শতাংশ। সর্বোচ্চ ৯০শতাংশ।
আজ রবিবার দিনে পরিষ্কার আকাশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং ২২ ডিগ্রির আশেপাশে থাকবে। (Weather Today)

