অবশেষে বিরতি। আপাতত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির নেই। আজ থেকে শুষ্ক আবহাওয়া। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহান্তে তা কমে যাবে। সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে চার থেকে ছয় ডিগ্রি বাড়বে।
চৈত্রের শেষবেলায় কালবৈশাখী যেমন পাওয়া গিয়েছে এবার গরমও পাওয়া যাবে। ইতিমধ্যে গত ৭২ ঘণ্টার ঝড়বৃষ্টিতে আবহাওয়া অনেক ঠাণ্ডা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৮ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি নিচে।
আবহবিদেরা বলছেন, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। উত্তরবঙ্গের ওপরেও এই অক্ষরেখা রয়েছে। সে কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়বৃষ্টি বাড়ছে। (Weather Update)
তবে আজ শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। এ ছাড়াও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে ছত্তিসগড় এবং সংলগ্ন এলাকায়। ফলে বৃষ্টির একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।শুক্রবার থেকে ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে কমবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকবে। ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা হওয়ার গতিবেগ হতে পারে।
West Bengal Election: বিদ্যাসাগরের ছবি হাতে নমিনেশন জমা দিতে হাজির রাকেশ সিং
তবে উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি অব্যাহত। শুক্রবারও ওপরের ৫ জেলার তিনটি ,দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি ৫ জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস।শনিবার থেকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি কমতে পারে। সপ্তাহান্তে মোটের ওপর শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও। (Weather Update)
বৃহস্পতিবার কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৮. ০৭ ডিগ্রি সেলসিয়াস নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১. ০৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩. ০৯ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ১০০শতাংশ । সর্বনিম্ন ৭৯শতাংশ।
আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। (Weather Update)

