ক্রমশই চড়ছে তাপমাত্রার পারদ। একই সঙ্গে বঙ্গের আকাশে ঝড়বৃষ্টি। ফাল্গুনের শেষ থেকেই চৈত্রের আকাশ সেজে উঠেছে। গরম-ঠান্ডার মিশ্র অবস্থানে শরীর খারাপের পরিস্থিতি বঙ্গ জীবনে। তবে আবহবিদদের পূর্বাভাস বলছে, আজকেই শেষ হচ্ছে বৃষ্টির ঝাপটা। বুধবার থেকে চড়বে পারদ। সপ্তাহান্তে ৩৫ ডিগ্রি পার হবে সর্বোচ্চ তাপমাত্রা। ফলে চৈত্রের শুরুতেই খরতাপের পরিস্থিতি তৈরির পূর্বাভাস হাওয়া অফিসের।
আলিপুর আবহাওয়া দফতরেরপূর্বাভাস, আগামীকাল বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ, মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে দমকাঝোড়ো বাতাস বইতে পারে। হতে পারে বজ্রপাত। যা কালবৈশাখীর আগাম ইঙ্গিত বলছেন আবহবিদরা।Weather Update
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে দক্ষিণবঙ্গে। এর প্রভাবেই বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ বা মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। সিকিম এবং উত্তরবঙ্গের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করবে। তার প্রভাবেই সেখানেও ঝড়-বৃষ্টি।পূর্বাভাস মত উত্তরবঙ্গে আজ মঙ্গলবার বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, দুই দিনাজপুরের বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। উত্তরের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাস বইবে এই জেলাগুলিতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি ,কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে বাতাস বইতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। Weather Update
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, দুই চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।
বৃহস্পতিবার থেকে শনিবার দার্জিলিং সহ ওপরের ৫ জেলায় বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে দু -এক জায়গায় হালকা বৃষ্টি। বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া। সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও থাকবে। পারদ চড়ে ৩৪ থেকে ৩৫ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। Weather Update
কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৬২ শতাংশ। সর্বোচ্চ ৯৩ শতাংশ।
আজ মঙ্গলবার দিনে মূলত আংশিক মেঘলা আকাশ। কোথাও কোথাও বিকেলে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং ২৪ ডিগ্রির আশেপাশে থাকবে।

