শীতের আমেজ এখনও রয়েছে দক্ষিণবঙ্গে। বেশিরভাগ জেলায় এখনও দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা নিচে। উত্তুরে হাওয়ায় রাতে, ভোরে হালকা শীতের আমেজ তৈরি করছে। সন্ধ্যায় না হলেও রাত বাড়লে শীতের আমেজ। তবে তা শীতের জোরালো উপস্থিতির ইঙ্গিত নয়। গত দুদিনের তুলনায়, পূর্বাভাস মত পারদ চড়ছে। যদিও তা স্বাভাবিকের নিচেই রয়েছে। এবার ধীরে ধীরে পারদ চড়বে। দক্ষিণবঙ্গের উপকূল ও তৎসংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। (Weather Update)
অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিনে তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে বলেই পূর্বাভাস। সোমবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল কল্যাণী, সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলের শীতলতম স্থান ছিল পুণ্ডিবারি, সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। (Weather Update)
হাওয়া অফিস ইতিমধ্যে জানিয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। একইভাবে বাংলার আবহে কোনও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের সম্ভবনা নেই। (Weather Update)
উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা এখনও এক অঙ্কের ঘরে রয়েছে। আগামী চার-পাঁচদিনে উত্তরবঙ্গেও তাপমাত্রার কোনও হেরফের দেখা যাবে না। তারপর উত্তরবঙ্গেও হালকা মেজাজে তাপমাত্রা বাড়তে শুরু করবে। অর্থাৎ চলতি সপ্তাহে শীত বিদায় স্বাভাবিক। (Weather Update)
আবহাওয়াবিদরা বলছেন সপ্তাহান্তে পারদ বেশ কিছুটা চড়বে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো তাপমাত্রাই বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে ১৭ থেকে ১৮ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রাও দুই থেকে ৩ ডিগ্রি বেড়ে ২৭ থেকে ২৮ ডিগ্রির ঘরে ওঠানামা করবে। অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফাল্গুনে অতি হালকা শীতের আমেজও ক্ষীণ হয়ে যাবে। বেশ গরমই হবে বঙ্গের আবহ। (Weather Update)
কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চল সোমবার ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ১ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৮৯ শতাংশ সর্বনিম্ন ৩৭ শতাংশ। আজ মঙ্গলবার দিনের আকাশ পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। (Weather Update)

