আপাতত তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই। ঠান্ডার প্রভাব একই রকম চলবে। আজ কাল পরশু দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার পারদ সামান্য বাড়লেও বৃহস্পতিবার থেকে ফের কমবে। পৌষ সংক্রান্তিতেও একই রকম ঠান্ডার পরিস্থিতি। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা সাত থেকে দশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। গাঙ্গেয় বঙ্গে পারদ দশ থেকে বারো ডিগ্রিতে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গেও যেমন ঠান্ডা চলছে, তেমনই চলবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। তবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কুয়াশার দাপট বাড়তে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সকালবেলায় একাধিক জেলায় দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ভোর ও সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। এক-দু’টি জায়গায় দৃশ্যমানতা নেমে যেতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে। অন্যদিকে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকার আশঙ্কা। (Weather)
দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় এক-দু’টি জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে। (Weather)
১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি অর্থাৎ রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সকালবেলায় মাঝে মাঝে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।আবহাওয়া দফতর জানিয়েছে, কুয়াশার কারণে বিশেষ করে ভোর ও সকালের সময় সড়ক ও রেল চলাচলে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। চালক ও যাত্রীদের সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। (Weather)
কলকাতার শহর জুড়ে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১১.২° সেলসিয়াস এর কাছাকাছি থাকবে, যা কিনা স্বাভাবিকের চেয়ে অনেকটাই নিচে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৫° সেলসিয়াস। ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে আকাশ পরিষ্কার ও রোদ ঝলমলে থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (Weather)
শুক্রবার কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২.০১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০১ দশমিক ০৮ ডিগ্রির নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০২দশমিক ০১ ডিগ্রি নিচে। অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা গত তিনদিনের তুলনায় বেড়েছে। যা আগামিতেও বাড়বে। তবে স্বাভাবিকের নিচেই থাকবে। (Weather)

