Site icon Hindustan News Point

রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে বর্ষা, আজও দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কবে কমবে বৃষ্টি?

Weather Update

দাপিয়ে চলছে রাজ্যে ইনিংস। শুক্রবার ভোররাত থেকে নাগাড়ে চলছে বৃষ্টি। (Weather Update) বৃহস্পতিবার রাত থেকেই কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার কেমন থাকবে আবহাওয়া?

জানা গিয়েছে, (Weather Update) ইতিমধ্যেই মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে গিয়েছে। একইসঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্তও। এই দুইয়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিন দুর্যোগ চলবে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের কয়েক জেলাতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তাল হতে পারে সমুদ্র। সে কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

(Weather Update) আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাঁকুড়া, দিঘার উপর দিয়ে গিয়ে দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমি অক্ষরেখা। বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। ফলত দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। নদিয়া, মুর্শিদাবাদে শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের বাকি জেলাতেও চলবে ঝড়বৃষ্টি।

(Weather Update) রবিবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়ায়। সমুদ্রে দমকা ঝোড়ো হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটার। সে কারণে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা সংলগ্ন সাগরে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে।

এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। (Weather Update) শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।

মৌসুমির তাণ্ডবে বিপর্যস্ত, বৃষ্টি-ধসে মৃত ১০-এর বেশি, একাধিক রাজ্যে লাল সতর্কতা


Exit mobile version