Site icon Hindustan News Point

Weather Update: আজও ভিজবে দুই বঙ্গ, কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস

Weather Update

গত কয়েক দিন ধরেই বৃষ্টির পূর্বাভাস দিয়ে আসছে আবহাওয়া দফতর (Weather Update)। যার জেরে সকালের দিকে বেশ মেঘলা আবহাওয়া । তবে বেলা বাড়লে গরম বাড়তে থাকে।

বুধবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update) দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দু’টি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎসহ ঝড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৫৬ শতাংশ।

(Weather Update) অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তরের সব জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস । এর মধ্যে জলপাইগুড়ি জেলায় এক বা দু’টি স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় এক বা দু’টি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update) ওই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

ব্যবসায় ক্ষতি হতে পারে ধনু রাশির জাতকদের, বাকিদের কপালে কী?: Weather Update: আজও ভিজবে দুই বঙ্গ, কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস
Exit mobile version