Site icon Hindustan News Point

সপ্তাহ জুড়ে দুই বঙ্গেই চলবে বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের, কোথায় কেমন বৃষ্টি?

Weather Update 11

(Weather Update) সকাল থেকেই মেঘলা আকাশ। গত সপ্তাহে নাগাড়ে বৃষ্টি হয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত ভাবে হলেও কখনও কখনও ভারী বর্ষণ হয়েছে। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়েছে শহর ও শহরতলী। এ সপ্তাহ জুড়েও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

(Weather Update) আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সেই ঘূর্ণাবর্ত সমুদ্রতল থেকে ১.৫ কিলোমিটার উচ্চতা রয়েছে । এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে বিহার থেকে মণিপুর পর্যন্ত আরও একটি অক্ষরেখা গিয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে নতুন এই সপ্তাহেও।

এছাড়াও বর্ষাকালীন অক্ষরেখা হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে। যার জেরে আগামী কয়েকদিন উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে আপাতত সমুদ্রে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা দেওয়া হয়নি।

(Weather Update) শহর কলকাতায় মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।

অন্যদিকে চলতি সপ্তহে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। (Weather Update) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় কমবেশি বৃষ্টি চলবে। আগামী শুক্রবার এবং শনিবার কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

বারুইপুরে অশান্তির ঘটনায় উস্কানির অভিযোগ, গ্রেফতার লাহেক আলি


Exit mobile version