Site icon Hindustan News Point

Weather Update: দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তিকর গরম, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

Weather Update

রাজ্যের আবহাওয়ায় আবারও বদলের ইঙ্গিত। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী কয়েক দিন মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতাতেও আপাতত বড় বৃষ্টির সম্ভাবনা কম, তবে বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি।

দক্ষিণে বাড়বে গরম

দক্ষিণবঙ্গে আজ মূলত পশ্চিমের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইবে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। (Weather Update)

এদিকে শুষ্ক আবহাওয়ার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আগামী সপ্তাহের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এর সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অস্বস্তিও বাড়বে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আজও অব্যাহত। জলপাইগুড়ি জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।

আজ শুক্রবার এবং আগামিকাল শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে। (Weather Update)

Delhi Crime: দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, চলন্ত বাসে মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়াও আগামী কয়েক দিন মূলত গরম ও অস্বস্তিকর থাকবে। সকালে আকাশ মূলত পরিষ্কার থাকলেও পরে আংশিক মেঘলা হতে পারে। রোদের তেজও থাকবে বেশ ভালোই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়বে। শহরে আগামী কয়েক দিন বড় ধরনের ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

আজ থেকে কলকাতাতেও তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির ঘরে থাকলেও তা বেড়ে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। (Weather Update)


Exit mobile version