Site icon Hindustan News Point

Weather Update: বঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস, তবে কি গরম বজায় থাকবে ? কী বলছে হাওয়া অফিস?

Weather Update

বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করেছে। সেই কারণে আগামী কয়েকদিন বজ্রপাত সহ ঝড় বা কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। আগামী সাত দিনে রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আজ এবং আগামীকাল বজ্রপাত সহ ঝড় ও দমকা হাওয়ার দাপট বেশি থাকবে, এরপর ধীরে ধীরে বৃষ্টি কমে গরম বাড়বে।

উত্তরবঙ্গে টানা বজ্রপাতসহ ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বাংলাদেশ ও তৎসংলগ্ন অঞ্চলে বায়ুমণ্ডলের নিম্নস্তরের ঘূর্ণাবর্ত এবং উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দিয়ে বিস্তৃত পূর্ব-পশ্চিম অক্ষরেখার প্রভাবে রাজ্যে আবহাওয়ার এই পরিবর্তন। (Weather Update)

দক্ষিণবঙ্গের পূর্বাভাস: আজ এবং আগামীকাল বেশ কিছু জেলায় বজ্রপাতসহ বৃষ্টি সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যান্য জেলায়ও ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে বৃষ্টি কমে গেলেও কিছু জেলায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।

সোম ও মঙ্গলবার রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া। পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ পশ্চিমের জেলায় অস্বস্তিকর আর্দ্রতাযুক্ত গরম বজায় থাকবে।বুধবার কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.০৬ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০৯ ডিগ্রি , যা স্বাভাবিকের চেয়ে ১.০৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৯৪ শতাংশ। সর্বনিম্ন ৫১শতাংশ। (Weather Update)

East Bengal vs Bengaluru FC: মেজাজ গরম ইস্টবেঙ্গল কোচের, হঠাৎ কী হলো?

আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা। বিকেলের দিকে মেঘলা আকাশ এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

উত্তরবঙ্গের পূর্বাভাস:আগামী ৭ দিনই বৃষ্টি ও বজ্রপাতসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। (Weather Update)


Exit mobile version