Site icon Hindustan News Point

Weather Update: শীত কি বিদায়ের পথে? কোন বঙ্গে কেমন আবহাওয়া থাকবে সপ্তাহের শেষে

InShot 20260114 101759025

শীতের বিদায় কি এবার সত্যিই আসন্ন- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। রাস্তার ধারে ধারে লাল কৃষ্ণচূড়া আর পলাশে রঙ ধরতে শুরু করেছে, যা বসন্তের আগমনের ইঙ্গিত দিচ্ছে। যদিও ভোরের দিকে এখনও শীত আর কুয়াশার প্রভাব স্পষ্ট, তবে আবহাওয়া দফতর পূর্বাভাস বলছে, এই শীত আর বেশিদিন স্থায়ী হবে না। শনিবারের আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, সপ্তাহান্তেই রাজ্যে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সকালবেলায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। আজ কুয়াশার ঘনত্ব কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ঘন কুয়াশার সম্ভাবনার কারণে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। Weather Update

কলকাতায় আপাতত শীতের আবহ বজায় থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে রবিবার থেকে কলকাতায় তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত মিলেছে।

অন্যদিকে উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব আরও বেশি জোরালো হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বেশ কয়েকটি এলাকায় দৃশ্যমানতা কমে প্রায় ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে।

যদিও উত্তরবঙ্গের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবুও শীতের আমেজ এখনও স্পষ্ট থাকবে। উত্তুরে হাওয়ার প্রভাব বজায় রয়েছে। এখানেও রবিবার থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। Weather Update


Exit mobile version