Site icon Hindustan News Point

Weather Update: ভোরের দিকে হালকা শীতের আমেজ, বেলায় বাড়ছে গরম, কবে পুরোপুরি বিদায় নিচ্ছে শীত?

weather Update 3

প্রতিদিনই বদল হচ্ছে আবহাওয়া। ভোরের দিকে হালকা শীতের আমেজ আর বেলা বাড়লেই বাড়লেই বাড়ছে গরম। কদিন ধরে এমনই আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে এই বাংলায়। যেন খানিক থেকে গিয়েছে শীতের আমেজ। আলিপুর আবহাত্তয়া দফতরের পূর্বাভাসে শীত বিদায়ের স্পষ্ট ছবি। হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, সর্বনিম্ন তাপমাত্রা আর ১৫ ডিগ্রির নিচে যাওয়ার সম্ভাবনা নেই। আগামী চারদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ পরিবর্তন না হলেও তারপর থেকে পারদ চড়তে থাকবে। Weather Update

শীতোর বিদায়ের দিনক্ষণ নির্দিষ্ট করে ঘোষণা করা হয় না। তবে চলতি মাসের শেষে পারদ চড়বে। কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রির ঘরে চলে যাবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে ঢুকে পড়বে। আগামী সাতদিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া চলবে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী চারদিনে বিশেষ তারতম্য হবে না। তারপর ২ থেকে ৩ ডিগ্রি পারদ বেড়ে যাবে। এখন তাপমাত্রা স্বাভাবিকের কিছুটা নিচে রয়েছে। ধীরে ধীরে তা স্বাভাবিকে চলে আসবে।

উত্তরবঙ্গেও আপাতত তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই। উত্তরের ওপরের ৫ জেলায় স্বাভাবিকের কাছে পারদ রয়েছে। এরপাশাপাশি কলকাতা ও লাগোয়া অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানিয়েছেন, মূলত পরিষ্কার আকাশ থাকবে। আগামী দুই থেকে তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে। তারপর কিছুটা বেড়ে ১৮ থেকে ১৯ ডিগ্রি হতে পারে। এটা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছে রয়েছে। আগামী দুই থেকে তিন দিন তা একইরকম থাকবে। তারপর তা স্বাভাবিকে চলে আসবে। ২৯ থেকে ৩০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।

কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০২ দশমিক ০৪ ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০১ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৩৫ শতাংশ। সর্বোচ্চ ৮২ শতাংশ। আজ মঙ্গলবার দিনের আকাশ পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে।Weather Update


Exit mobile version