Site icon Hindustan News Point

Weather Update: উত্তরবঙ্গে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের জেলাগুলির কী পূর্বাভাস রয়েছে?

Weather Update

পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত পূর্ব-পশ্চিম অক্ষরেখা এবং উত্তর উপকূলীয় ওড়িশা সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। যার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতা বৃদ্ধি। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আর্দ্রতাযুক্ত অস্বস্তিকর গরম অনুভূত হবে।

আগামী চার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পরবর্তী তিন দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গে তাপমাত্রায় তেমন উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। ওপরের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। (Weather Update)

দক্ষিণবঙ্গের পূর্বাভাস: আজ বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে এক-দু’জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা । কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলায় মূলত শুষ্ক আবহাওয়া। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্র আবহাওয়া বেশি অনুভূত হবে। সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে, সঙ্গে অস্বস্তিকর গরম।বৃহস্পতি ও শুক্রবার ফের পশ্চিমের জেলাগুলোতে বজ্রপাতসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের পূর্বাভাস: আজ থেকে মঙ্গলবার পর্যন্ত ওপরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে দফায় দফায় বজ্রপাত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা ।বুধ থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস আলিপুরের। (Weather Update)

Kolkata Police: ভোটের আগে শহরে হিংসা ছড়ানোর পরিকল্পনা? উদ্ধার অস্ত্র ও টাকা

শনিবার কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.০৪ ডিগ্রি সেলসিয়াস নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.০৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.০২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৯৩ শতাংশ। সর্বনিম্ন ৬২ শতাংশ।

আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা। বিকেল বা সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। (Weather Update)


Exit mobile version