Site icon Hindustan News Point

Weather Update: উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গে কি সেরকম পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস ?

Weather Update

এ যেন ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দক্ষিণবঙ্গে উত্তাপ (Weather Update)। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত আর্দ্রতাযুক্ত অস্বস্তিকর গরম থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তারপর বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলছে। বিশেষ করে ওপরের ৫ জেলায় বজ্রবিদ্যুত সহ হালকা ঝড়বৃষ্টি চলবে।


উত্তর-দক্ষিণ অক্ষ বরাবর একটি নিম্নচাপ অক্ষরেখা পূর্ব বিহার থেকে দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কিছু জায়গায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। (Weather Update)

Horoscope 21st April: কর্মস্থল ও বাড়ির পরিবেশ কিছু মতভেদ তৈরি করতে পারে সিংহ রাশিতে, আপনার রাশিতে তেমন কিছু রয়েছে ?: Weather Update: উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গে কি সেরকম পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস ?


আগামী সাতদিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়ার্স বেশি হবে। চল্লিশ ডিগ্রিও ছুঁয়ে ফেলতে পারে। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকর চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকতে পারে।

দক্ষিণবঙ্গ


মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া। পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতি থেকে শনিবার, কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গরম ও আর্দ্রতা বজায় থাকবে।
রবিবারও একাধিক জেলায় বজ্রপাতসহ বৃষ্টি। সঙ্গে দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারের সম্ভাবনা।

উত্তরবঙ্গ


বুধবার পর্যন্ত ওপরের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রপাত-সহ ঝড়বৃষ্টি হতে পারে।
পরবর্তী দুদিনে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে, সঙ্গে থাকবে দমকা হাওয়া।
সপ্তাহান্তে অধিকাংশ জেলায় বজ্রপাতসহ মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।


সোমবার কলকাতা ও লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৮৮ শতাংশ। সর্বনিম্ন ৬৩ শতাংশ।
আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।( (Weather Update))


Exit mobile version