Site icon Hindustan News Point

Weather Update: প্রখর তাপের মধ্যে দক্ষিণবঙ্গে স্বস্তির বার্তা দিয়েছে হাওয়া অফিস, উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি হলেও দক্ষিণে কবে বৃষ্টি ?

weather Update

প্রখরতাপে পুড়ছে দক্ষিণের বঙ্গভূমি। বিশেষ করে রাজ্যের পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতিতে নাজেহাল সাধারণ মানুষ। আর্দ্রতাযুক্ত অস্বস্তিকর গরম। ফলে কার্যত বৈশাখের শুরুতেই স্বস্তির খোঁজ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আজ বিকেল বা সন্ধ্যায় কলকাতা এবং লাগোয়া অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে। (Weather Update)

একটি ঘূর্ণাবর্ত বর্তমানে উত্তর-পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। ফলস্বরূপ আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত।দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া এবং কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। দিনের তাপমাত্রা আগামী তিনদিনে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। পরবর্তী কয়েকদিনে ধীরে ধীরে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি বেশি তাপমাত্রা থাকতে পারে। (Weather Update)

আজ কিছু কিছু জেলায় হালকা বজ্রপাতসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বজ্রবিদ্যুৎসহ ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া থাকবে।রবি থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রপাতসহ ঘণ্টায় ৫০ থেকে কিমি বেগে ঝোড়া হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা।

বুধবারও বেশিরভাগ জেলায় বজ্রপাত সহ ঝড়বৃষ্টি চলবে।উত্তরবঙ্গে আজ থেকে সোমবার পর্যন্ত প্রায় সব জেলায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সঙ্গে মুসলধারায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু কিছু জেলায় বিশেষ করে ওপরের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মঙ্গল ও বুধবারও ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে।

LA 2028 Olympics Cricket: নাইট রাইডার্সের এই মাঠেই হবে অলিম্পিক ক্রিকেটের সব ম্যাচ, কবে থেকে শুরু?

বৃহস্পতিবার কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.০৮ ডিগ্রি সেলসিয়ার্স যা স্বাভাবিকের চেয়ে ৯ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭. ০৬ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ১. ০৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৮৯ শতাংশ। সর্বনিম্ন ৫৫ শতাংশ। (Weather Update)

আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা। বিকেল বা সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি আশেপাশে থাকবে।


Exit mobile version