সকালের দিকে একটা মৃদু মলয় বাতাস জানান দিচ্ছে চলেছে বসন্ত। সঙ্গে কোকিলার ডাক। আরও কয়েকদিন বাড়তে থাকবে এই উত্তাপ। আবহাওয়া দফতর জানাচ্ছে আবার দিন দুই বৃষ্টি হতে পারে।
আজ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। গত কয়েকদিনের বৃষ্টির দাপট অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। বিভিন্ন জেলায় ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত পারদ চড়তে পারে বলে পূর্বাভাস। তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেলে, তার পর তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই। Weather Update
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া। তবে হাওয়া বদল হবে শুক্রবার থেকে। শুক্র থেকে রবি টানা বৃষ্টি হতে পারে কলকাতায়। পাশাপাশি ঝড়ের দাপটও থাকতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার শহর কলকাতায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার এবং রবিবার তার দাপট বাড়বে। এই সময় ঝড়ের গতিবেগ ছুঁয়ে ফেলতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
East Bengal FC vs Mohammedan SC: ইস্টবেঙ্গলের ইতিহাস, ৭ গোলে ওড়াল মহামেডানকে
শুধু কলকাতা নয়, এর পাশাপাশি দক্ষিণের অধিকাংশ জেলার আবহাওয়া থাকবে একই রকম। হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়াতে শুক্রবার সামান্য বেশি বৃষ্টির রয়েছে আশঙ্কা। কলকাতা এবং দক্ষিণবঙ্গে আপাতত দুর্যোগের আশঙ্কা নেই। তবে উত্তরে পরিস্থিতির এখনই উন্নতি হচ্ছে না। Weather Update
আজ, অর্থাৎ মঙ্গলবার থেকেই বৃষ্টি বাড়বে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে দুর্যোগ বাড়বে উত্তরেও। এই সময় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

