Site icon Hindustan News Point

Weather Update: এবার সামান্য হলেও দক্ষিণবঙ্গে গরম কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস, কিন্তু ঝড়বৃষ্টি কি হবে ? উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস

Weather Update

সামান্য স্বস্ত্বির খবর আলিপুর হাওয়া অফিসের। এবার গরম সামান্য হলেও কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। (Weather Update) আজ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে। আজ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসবে। হাওয়া অফিস বলছে ঘূর্ণাবর্তের জেরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। কতদিন এই রকম থাকবে পরিস্থিতি?


হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হতে পারে কিছু অংশে। রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর পূর্বাভাস। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় উঠতে পারে। ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে।

Horoscope 25 April: কোনও বন্ধু বা পরিচিতের স্বার্থপর ব্যবহারে মানসিক শান্তি বিঘ্ন ঘটাতে পারে মীন রাশিতে, আপনার রাশিতে তেমন কিছু রয়েছে ?


আজ শনিবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জন্য সতর্কতাও জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া।
রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির দাপট বাড়বে। ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের গতিবেগ থাকতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত এমনটা চলবে । ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রাও বেশ খানিকটা কমতে পারে।(Weather Update)


(Weather Update) তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে রয়েছে গরম ও অস্বস্তির কারণে সতর্কতাও রয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়িতে। এছাড়াও ঝড়-বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ মূলত ওপরের দিকের জেলাগুলিতে। পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।


Exit mobile version