Site icon Hindustan News Point

ঝেঁপে বৃষ্টির সঙ্গে বাজ কলকাতায়— হাওড়া, দুই ২৪ পরগনা ও হুগলিতে লাল সতর্কতা

Weather Update

বর্ষার দাপট ক্রমেই বাড়ছে বাংলাজুড়ে। গত কয়েকদিনের টানা বৃষ্টির পর বৃহস্পতিবারও স্বস্তির বদলে সতর্কতার বার্তাই দিল আবহাওয়া দফতর। (Weather Update) সকাল থেকেই মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির পাত্তা ছিল না। কিন্তু দুপুর থেকেই মেঘের গর্জন, ঝোড়ো হাওয়া সহ ঝেঁপে বৃষ্টিতে ভিজতে শুরু করেছে কলকাতা সহ একাধিক এলাকা। যারপর হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েকদিনের টানা গরমের পর আজ স্বস্তির বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দিনভর বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। কোথাও মাঝারি থেকে ভারী, কোথাও আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গ: (Weather Update) আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশের সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিনের বাকি সময়েও প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে। শুক্রবার পর্যন্ত এই ঝড়-বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তাই বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়বিদরা। (Weather Update) কলকাতাতেও সারাদিন আকাশে মেঘের আনাগোনা থাকবে। বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

উত্তরবঙ্গ: অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষার প্রভাব আরও বেশি। বিশেষ করে পাহাড় ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। (Weather Update) দার্জিলিং ও জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই জেলাগুলিতে প্রবল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

৩৯ সেকেন্ডে জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা! মৃত কমপক্ষে ৩


Exit mobile version