Site icon Hindustan News Point

Weather Update: আরও এক পশ্চিমী ঝঞ্ঝা, বৃষ্টি কি হবে ? কী বলছে আলিপুরের হাওয়া অফিস?

weather today 2

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। সমুদ্রপৃষ্ঠের ওপর তা দেড় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ২ মার্চ সোমবার আরও এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। চলতি সপ্তাহের শুরু থেকেই আবহাওয়ায় সামান্য বদল এসেছে। ভোর এবং রাতে ঠান্ডা অনুভুত হচ্ছে। তার মানে পারদ পতন হচ্ছে। তবে এই পারদ পতন হলেও তা সাময়িক বলে পূর্বাভাস অলিপুর আবহাওয়া দফতর। (Weather Update)

কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। তবে, দুদিন পরই এই পরিস্থিতির বদল হবে। বাড়বে তাপমাত্রা । হাওয়া অফিসের পূর্বাভাস, এক ঝটকায় ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে পারদ। কলকাতা এবং লাগোয়া অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পৌঁছে যেতে পারে। দিনের গরম বাড়বে। এমনকি, দোলে তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশে পৌঁছনোর সম্ভবনা রয়েছে।


রাতের দিকে শিরশিরানি ভাব এসেছে। সেটা সাময়িক বলছে হাওয়া অফিস। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর। পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে দোলের সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলে মনে করছেন আবহবিদেরা। সব মিলিয়ে আপাতত ঠান্ডার হালকাভাব থাকলেও তা দ্রুতই পরিবর্তনের পথে হাঁটবে। (Weather Update)


দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ এখনও ঠান্ডা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার শীতলতম স্থান ছিল কল্যাণ্যী, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলের শীতলতম স্থান পুণ্ডিবারি, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি অঞ্চল দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ উত্তরবঙ্গে পারদ চড়ছে। আগামী দুদিন পর থেকে পারদ চড়বে। মার্চের শুরু থেকে বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়ার বদলে গ্রীষ্মের আবাহনী বাড়তে থাকবে। (Weather Update)


কলকাতা এবং লাগোয়া অঞ্চলে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৮ ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ১ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৩৬ শতাংশ। সর্বোচ্চ ৮৫ শতাংশ। আজ শুক্রবার দিনের আকাশ পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং ১৯ ডিগ্রির আশেপাশে থাকবে।


Exit mobile version