Site icon Hindustan News Point

কালো মেঘ ঘনালেও ঝেঁপে বৃষ্টি হয়নি বুধে, বৃহস্পতিতে কি কোনও বদল আসছে?

Weather Update

দক্ষিণবঙ্গের আকাশে ধীরে ধীরে কালবৈশাখীর ঘনঘটা। বুধবার কলকাতা ও লাগোয়া এলাকায় একাধিকবার কালো মেঘ ঘনালেও শেষ পর্যন্ত ঝেঁপে বৃষ্টি আসেনি। ফলে গরমের জেরে নাজেহাল হয়েছে কলকাতাবাসী। (Weather Update) তবে আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। কোথাও ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

(Weather Update) হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রা কিছুটা কমলেও ঝড়বৃষ্টির কারণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পূর্ব বর্ধমান জেলায় দু’-এক জায়গা বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুরের দুই -এক জায়গায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে এদিনও উত্তরবঙ্গেও (Weather Update) আবহাওয়ায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর বা IMD. পাহাড় ও ডুয়ার্সের একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা? স্পষ্ট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর


Exit mobile version