Site icon Hindustan News Point

WEATHER UPDATE: দক্ষিণে আরও চড়ল পারদ! ঘন কুয়াশার সতর্কতা, দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস

InShot 20260103 103842535

কিছুদিন তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে, আলিপুর আবহাওয়া দফতর আগেই সে পূর্বাভাস জানিয়েছিল। পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকে পারদ চড়তে শুরু করে। পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্তের জোড়া ফলায় রাজ্যের আবহাওয়ার পরিবর্তন দেখা দিয়েছে। (WEATHER UPDATE)

উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং সহ ওপরের দিকের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি সান্দাকফু, ঘুম, ধোত্রে ও মানেভঞ্জনের মতো দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার ঘন কুয়াশার দাপট বজায় থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।(WEATHER UPDATE) ​

অন্যদিকে, দক্ষিণবঙ্গে আপাতত হাড়কাঁপানো ঠান্ডায় কিছুটা বিরতি। ওড়িশা উপকূলের বিপরীত ঘূর্ণাবর্তের ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে, যার প্রভাবে শনিবার ও রবিবার তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতার পারদ ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা। তবে এই স্বস্তি সাময়িক , কারণ আগামী সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা ফের ২-৩ ডিগ্রি কমার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। তাপমাত্রার এই পরিবর্তনের পাশাপাশি রাজ্যজুড়ে কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার ও রবিবার মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, যার ফলে ভোরের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। (WEATHER UPDATE)

Exit mobile version