ঝঞ্ঝা-কাঁটায় মাঘের শেষে শীতের কার্যত দফারফা। সেই কারণে উত্তুরে বাতাসের প্রবেশে বাধা। পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। রাজ্যে তাপমাত্রা কমবে না, বরং ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আগামী কয়েক দিন। তবে এক-দু`ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রাতের তাপমাত্রায় ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় গরমের পদধ্বনি। Weather Update
যেন মাঘের শেষ হওয়ার আগেই বসন্ত। হাওয়া অফিস জানাচ্ছে আপাতত কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পারদ চড়ছে। তবে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রার পারদ স্বাভাবিকের কাছেই রয়েছে। বিশেষ পরিবর্তন হবে না। সপ্তাহান্তে ফের পারদ নেমে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রীর আশেপাশে। পশ্চিমের জেলাগুলোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।
দক্ষিণের তুলনায় শীতের কামড় রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিংয়ে পারদ এখনও এককের ঘরে। উত্তরবঙ্গের জন্যও আগামী এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার এই হ্রাস বৃদ্ধি প্রায় স্বাভাবিক বলে মনে করছে হাওয়া অফিস। আপাতত সামান্য বৃদ্ধি পেলেও সপ্তাহান্তে পারদ নামবে। Weather Update
তাই ঠান্ডার ওঠানামা নিয়েই এবারের মাঘের শীত। কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৩ ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ৪ ডিগ্রূ সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৪ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৮৫ শতাংশ, সর্বনিম্ন ৪১শতাংশ। আজ বুধবার দিনের আকাশ পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। Weather Update

