দিনে চড়া রোদ, আর সূর্য ডুবতেই ঠান্ডার শিরশিরানি। ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে কার্যত ‘জ্বর-জারি’র রাজত্ব চলছে বাংলার জনজীবন জুড়ে। আবহাওয়ার এই খামখেয়ালি আচরণে ঘরে ঘরে সর্দি-কাশির দাপট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে— আগামী কয়েক দিনে রাতের ঠান্ডা আরও কিছুটা বাড়তে পারে। (Weather Update)
নামবে পারদ, বাড়বে উত্তুরে হাওয়া: হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা আরও প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা। তবে দিনের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই মনে করা হচ্ছে। সপ্তাহান্তে ফের পারদ পতনের পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা। (Weather Update)
দক্ষিণবঙ্গ: হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থিতু হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ থেকে ২৭ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলাগুলিতে কনকনে ভাব বেশি থাকবে; সেখানে পারদ ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা। (Weather Update)
উত্তরবঙ্গ: হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আগামী এক সপ্তাহ তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে।আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দুই বঙ্গেই। তবে কুয়াশার দাপট থাকবে সমতলে। (Weather Update)
বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে।উত্তরবঙ্গের দু-একটি জায়গায় ভোর ও সকালে ঘন কুয়াশা দেখা দিতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। (Weather Update)
গত বুধবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল সিউড়ি (১১ ডিগ্রি সেলসিয়াস)। উত্তরবঙ্গের সমতলে কোচবিহারে পারদ নেমেছিল ১১.৬ ডিগ্রিতে। শৈলশহর দার্জিলিং ছিল আরও কনকনে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪.৬ ডিগ্রি সেলসিয়াস। (Weather Update)
কলকাতার আবহাওয়া: কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৪ শতাংশ থেকে সর্বনিম্ন ৪৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছে। আজ, বৃহস্পতিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও ভোরে কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ ডিগ্রি ও ১৬ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। (Weather Update)
আবহবিদদের মতে, তাপমাত্রার এই ওঠা-নামা এই সময়ের জন্য একেবারেই স্বাভাবিক। (Weather Update)

